চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ দিনের ক্যাম্পেই খুশি জামাল, ‘অগ্নি পরীক্ষায়’ কাবরেরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 26, মে 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ফুটবল দলের খেলোয়াড়রা প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফুটবলাররা মিলে আমরা দশদিনের যে ক্যাম্প করেছি, তাতে আমি সন্তুষ্ট। মাঠে কীভাবে প্রেসিং ও ডিফেন্স করতে হবে, আক্রমণে যেতে হবে, কোচের কাছ থেকে পরিকল্পনা জেনেছি।’

এশিয়ান কাপ বাছাই এবং তার আগে ইন্দোনেশিয়ার সঙ্গে ফিফা প্রীতি ম্যাচের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার এমনই বলেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া।

সংবাদ সম্মেলনে জামাল আশারবাণী শুনিয়ে গেলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। গত জানুয়ারিতে ১১ মাসের চুক্তিতে বাংলাদেশের কোচের দায়িত্বে এসে হাভিয়ের কাবরেরার শুরুটা মোটেও ভালো হয়নি।

২৫ মার্চ ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে তাদের মাটিতে ২-০ গোলে হেরেছিল তার শিষ্যরা। পরে ২৯ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে আরেকটি প্রীতি ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ।

এশিয়া কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে নিজেদের চেয়ে শক্তিশালী বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়াকে পাচ্ছে। র‍্যাঙ্কিংয়ে ৮৯তম বাহরাইন, তুর্কমেনিস্তান ১৩৪তম এবং মালয়েশিয়ার স্থান ১৫৪তে।

প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার র‍্যাঙ্কিং ১৫৯তম। সেখানে র‌্যাঙ্কিংয়ের তলানির দিকে বাংলাদেশ, রয়েছে ১৮৬তম স্থানে।

কাবরেরার দিকে প্রশ্ন গেছে চুক্তির মেয়াদের প্রায় অর্ধেক পেরিয়ে এবার তার নিজেকে প্রমাণের বড় পরীক্ষা কিনা। স্প্যানিশ কোচ বললেন, ‘ছেলেরা আশা করি নিজেদের শতভাগ উজাড় করে সেরাটা খেলবে। তাতে ভালো কিছুই হবে।’

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের দিকেও প্রশ্ন ছুটেছে কোচের পারফরম্যান্সের সন্তুষ্টির জায়গা নিয়ে। তিনি জানালেন, কোচের পারফরম্যান্স নিয়ে এখনই ভাবনা-চিন্তা চলছে না।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাবরেরার সঙ্গে অতীতের কোচদের পার্থক্য নিয়ে বাফুফে বস কাজী সালাউদ্দিন অবশ্য বলেছিলেন, ‘সে নিজে খেলা দেখে। কারও উপর নির্ভর করে না। এই গুণ আমি আগে কারও কাছ থেকে পাইনি। শতভাগ নিজের সেরাটা উজাড় করে দেয়। ২৪ ঘণ্টাই তাকে পাওয়া যায়।’

Tags: এশিয়ান কাপ বাছাইকাবরেরাজামালবাফুফেবাংলাদেশবাংলাদেশ ফুটবল দললিড স্পোর্টসসোহাগ
Previous Post

ইট মেরে গ্লাস ভেঙে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ তৈমুর আলম খন্দকার

Next Post

ছাত্রদলের উপর হামলার ঘটনায় বিএনপিপন্থী আইজীবীদের প্রতিবাদ

Next Post
ছাত্রদলের উপর হামলার ঘটনায় বিএনপিপন্থী আইজীবীদের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রদলের উপর হামলার ঘটনায় বিএনপিপন্থী আইজীবীদের প্রতিবাদ

টুকু সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, আশেপাশে অনেকে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আল্লাহর তৈরি টিপসই আর সিল ছাড়া কোনো ভোট হবে না: টুকু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT