চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাদ পড়া ইস্যুতে ‘মুখোমুখি’ জীবন-বাফুফে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 26, মে 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড়ের ছবি, তিনি জার্সি পরে মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ফুটবল দলের ক্যাম্পে দেরিতে আসায় আবাহনীর ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন স্কোয়াড থেকে বাদ পড়েছেন। এশিয়ান কাপ বাছাই এবং তার আগে ইন্দোনেশিয়ার সঙ্গে ফিফা প্রীতি ম্যাচের দলে তার না থাকা নিয়ে ফুটবল পাড়ায় অনেক প্রশ্ন।

বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে দলে জায়গা পাওয়া খেলোয়াড়দের নাম জানানো হয়। সেখানে জীবনের না থাকা নিয়ে কথা ওঠে। বিষয়টি ঘিরে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বক্তব্যে অনেকটা ‘খেলোয়াড়-ফেডারেশন’ মুখোমুখি হওয়ার পরিস্থিতিই তৈরি হল।

বাদ পড়ে নাবিব নেওয়াজ জীবন দাবি করেছিলেন, ‘ক্যাম্প শুরুর বিষয়ে তিনি কিছুই জানতেন না। ফোনে অথবা মোবাইলে তাকে কিছুই জানানো হয়নি।’ বাফুফে তখন বলেছিল, ‘জীবনকে জানানো হয়েছিল।’

আবু নাঈম সোহাগ বৃহস্পতিবার বললেন, ‘তাকে জানানো হয়েছিল। তবে সে বলেছে জানতো না। এখনকার এই প্রযুক্তির যুগে এসে কেউ যদি এমনটা বলে, সেটা কি বিশ্বাসযোগ্য?’

এক সাংবাদিক প্রশ্ন ছোঁড়েন, ফুটবলারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার দায়িত্বে থাকা ব্যক্তি যদি তা পালনে ব্যর্থ হন, সেক্ষেত্রে তার ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে কিনা?

এসময় জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন বললেন, ‘আমার সঙ্গে জীবনের কথা হয়েছিল। আমাকে জানিয়েছিল সে নাকি ক্যাম্প শুরুর ব্যাপারে কোনোকিছুই জানতো না। তাকে জানানো হয়েছিল।’

গত ১৬ মে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হয়। ঢাকার বাইরে থেকে এসে পরেরদিন জীবন ক্যাম্পে অংশ দিতে চাইলেও কোচ হাভিয়ের কাবরেরা যোগ দিতে দেননি। বাফুফে ও জীবনের পরস্পরবিরোধী অবস্থানে এখন বোঝা কঠিনই হয়ে পড়ল আসলে ঠিক কি ঘটেছিল।

Tags: এশিয়ান কাপ বাছাইকাবরেরাজীবনবাংলাদেশলিড স্পোর্টসসোহাগ
Previous Post

পাহাড়ে শান্তি শৃংখলা রক্ষায় এপিবিএন কাজ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

ক্ষমতায় যেতে বিএনপি অন্ধকার চোরাগলি খুঁজে বেড়াচ্ছে: ওবায়দুল কাদের

Next Post
নাসিক নির্বাচন নিয়ে সমালোচকদের মতামত প্রকাশ করছেন একজন বিশ্লেষক. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতায় যেতে বিএনপি অন্ধকার চোরাগলি খুঁজে বেড়াচ্ছে: ওবায়দুল কাদের

স্বাস্থ্য অধিদপ্তর লোগো, বাংলাদেশের স্বাস্থ্য সেবা সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

৭২ ঘণ্টার মধ্যে অবৈধ ক্লিনিক বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT