চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট্ট ‘এমবাপে’ ইস্যুতে বলতে চান না বেনজেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:33 অপরাহ্ন 24, মে 2022
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের দুই খেলোয়াড়ের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন উড়িয়ে ২০২৫ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন কাইলিয়ান এমবাপে। ফ্রেঞ্চম্যানের দলবদলের এই গরম খবরটিও করিম বেনজেমার কাছে একটি ‘ছোট্ট’ ইস্যু। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে তাই ‘এমবাপে’ ইস্যুতে বলতে চান না রিয়াল মাদ্রিদের অধিনায়ক।

রিয়াল মাদ্রিদের প্রস্তাব প্রত্যাখ্যান ও প্যারিসের ক্লাবে এমবাপের থাকার সিদ্ধান্তে খোলাখুলি কথা বলতে চাননি ফরাসি তারকা ফরোয়ার্ড। লিভারপুলের বিপক্ষে ২৯ মে ইউরোপ সেরার লড়াইয়ে পুরোপুরি মনোনিবেশ করেছেন তিনি।

পিএসজি স্ট্রাইকার ও জাতীয় দলের সতীর্থ এমবাপের ভবিষ্যত নিয়ে আলোচনা করার মুহূর্ত এটি নয়, জানিয়ে বেনজেমা বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। এমবাপের এই ছোট ইস্যুগুলো নিয়ে কথা বলার সময় এটি নয়।’

তবে জাতীয় দলের সতীর্থর দলবদলের ইস্যুতে রাগ করেনি বেনজেমা, ‘আসলে কথা বলতে যাচ্ছি না। আমি রেগে নেই। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আমার পুরো দৃষ্টি। অন্যান্য জিনিস শোনার চেয়ে এটি করা আরও গুরুত্বপূর্ণ।’

কদিন আগে, রিয়াল মাদ্রিদ নাকি পিএসজি দোলাচল উড়িয়ে বর্তমান ক্লাবের সঙ্গেই চুক্তি বাড়িয়ে নিয়েছেন এমবাপে। ২০২৫ সাল পর্যন্ত নিজ শহর প্যারিসেই থাকছেন তিনি। ফলে তাকে দলে টানার রেসে থাকা রিয়াল মাদ্রিদকে আরও একবার হতাশ থাকতে হল।

Tags: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগবেনজেমারিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

বাংলাদেশে স্বাধীনভাবে নির্বাচনের প্রত্যাশা মার্কিন রাষ্ট্রদূতের

Next Post

মাঙ্কিপক্স আতঙ্ক বিশ্বজুড়ে

Next Post
মাঙ্কিপক্সের লক্ষণ দেখাচ্ছে চামড়ায় ফুসকুড়ি ও গুটি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঙ্কিপক্স আতঙ্ক বিশ্বজুড়ে

সম্রাটের কারাগারে থাকা অবস্থায় ছবি, জামিনের জন্য আবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিন নয়, কারাগারে সম্রাট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT