চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অফিশিয়াল ট্রেলারে এসব ত্রুটি বিচ্যুতি থাকবে না: শুভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 23, মে 2022
in বিনোদন
A A
শুভ বঙ্গবন্ধুকে কপি করেননি, তার দর্শন ধারণের চেষ্টা করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার অফিশিয়াল ট্রেলার প্রকাশের পর আবেগে ভেসেছেন আরিফিন শুভ। জানিয়েছেন, ‘প্রকাশিত ট্রেলার দেখে চোখে পানি চলে এসেছে!’

শেখ মুজিবের মতো কালজয়ী নেতার চরিত্র ধারণ করে পর্দায় এসেছেন শুভ। বাংলাদেশের স্বাধীনতার এই মহানায়কের চরিত্রটির জন্য দুটি বছর ধরে নিজেকে প্রস্তুত করেছেন শুভ। হয়তো সে কারণে পর্দায় নিজেকে বঙ্গবন্ধু হিসেবে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি এ নায়ক।

ট্রেলার প্রকাশের পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে আরিফিন শুভ বলেন, এই সিনেমাটার সঙ্গে দুই বছর আমি লেগে ছিলাম। এর মধ্যে কোভিড সিচুয়েশনসহ অনেক বাধা বিপত্তি শেষে সিনেমাটির কোনো একটি অংশ প্রকাশ হলো। এটা নিয়ে একটা তীব্র উত্তেজনা ছিল। স্বাভাবিকভাবেই একটা রোমাঞ্চবোধ তো কাজ করেছেই। সত্যি বলতে, ট্রেলার প্রকাশের পর আমার চোখে পানি চলে এসেছে। দীর্ঘ অপেক্ষার পর আমার সেটা ঘটল।

কান ফিল্ম ফেস্টিভালের মার্শে দ্যু ফিল্মে ট্রেলারটি প্রদর্শনের পাশাপাশি ইউটিউবেও ‘অফিশিয়াল ট্রেলার’ উল্লেখ করে প্রকাশ করা হয়। শ্যাম বেনেগালের পরিচালনায় এই ট্রেলারটি ইউটিউবে প্রকাশের পরেই আলোচনার পাশাপাশি সমালোচনাও শুরু হয়। নেটিজনরা তাদের অপছন্দের কথা লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে নায়ক আরিফিন শুভ ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এটি শুধু কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্যই বানানো হয়েছে। অফিশিয়াল ট্রেলার প্রকাশ করা হবে কিছুদিনের মধ্যেই। সিনেমাটির এখনো পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। কানে ট্রেলার প্রকাশের উদ্যোগ নেওয়া হলে মাত্র ১৩ দিন হাতে সময় নিয়ে এটি বানানো হয়। আর ভিএফএক্স-এর জন্য মাত্র ১০ দিন সময় নেওয়া হয়। যার ফলে কিছুটা ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে।’

আরিফিন শুভর বক্তব্য ছিল এমন, বলতে গেলে রান্না বান্না চলছে। এরপরেই আসলে কী রান্না হলো তা বোঝা যাবে। যেহেতু বিশাল ক্যানভাসে কাজটা হচ্ছে তাই পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হতে এখনো দুই মাস সময় লাগবে। এরইমধ্যে আমরা অফিশিয়াল ট্রেলার প্রকাশের ব্যাপারে প্রস্তুতি নেব।

আরিফিন শুভর ভাষ্য, অফিশিয়াল ট্রেলারে এসব ত্রুটি বিচ্যুতি থাকবে না, এমনকি ডাবিংয়ে যেসকল সমস্যা রয়েছে সেসব ঠিক হয়ে যাবে বলেও জানান এই অভিনেতা।

কানে ট্রেলার প্রকাশের অনুভূতি জানিয়ে শুভ বলেন, ট্রেলার প্রকাশের দিন দেশি বিদেশি অনেকেই উপস্থিত ছিলেন। সকলেই প্রশংসা করেছেন। বিদেশি চলচ্চিত্র সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন, ট্রেলার প্রকাশ পরবর্তী পার্টির পরেও অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন, জেনেছেন বঙ্গবন্ধু সম্পর্কে। বঙ্গবন্ধু সম্পর্কে এমনসব তথ্য তাদের বিস্মিত করেছে।

Tags: আরিফিন শুভকালজয়ীট্রেলারবঙ্গবন্ধুমহানায়কলিড বিনোদনশুভশ্যাম বেনেগালসিনেমাস্বাধীনতা
Previous Post

চট্টগ্রাম টু ঢাকা: টানা দুই ইনিংসে মুশফিকের সেঞ্চুরি

Next Post

বড় হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

Next Post
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা প্রশিক্ষণের সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

নজরুলের ছবি, বাংলা কবি ও সাহিত্যিক, নজরুল ইসলাম. Channel i News - চ্যানেল আই নিউজ

ছায়ানটে দুই দিনের নজরুল উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT