চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের হতাশা আমি বুঝি: এমবাপে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 23, মে 2022
in ফুটবল, স্পোর্টস
A A
এমবাপে ফুটবল খেলোয়াড়, হাসিমুখে, ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাগ গুছিয়ে রিয়াল মাদ্রিদের প্লেনে চড়বেন সময়ের আলোচিত ফুটবলার কাইলিয়ানে এমবাপে। লস ব্লাঙ্কোসে তাকে বরণ করে নিতে শেষ মুহূর্তের আয়োজন সারতে ব্যস্ত সময় পার করছে রিয়াল সমর্থকরা। এমন সময় জানা গেল টিকেট বাতিল করে আরও তিন বছর নিজ শহর প্যারিসেই থাকছেন ২৩ বর্ষী তারকা।

এমবাপের এমন আচরণ ভালোভাবে নেয়নি রিয়াল মাদ্রিদ সমর্থকরা। সবার মতো লা লিগা সভাপতি তো বলেই বসলেন ‘পিএসজির সাথে চুক্তি করে ফুটবলকে অপমান করেছে এমবাপে’। এমবাপেও জানেন রিয়াল সমর্থকদের হৃদয় ভেঙেছে তার পিএসজিতে থাকার সিদ্ধান্তে। যোগাযোগ মাধ্যম টুইটারে এক চিঠিতে পিএসজিতে থাকার কারণ জানিয়েছেন এমবাপে।

‘আমি রিয়াল মাদ্রিদ এবং সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এমন একটি দুর্দান্ত ক্লাব আমাকে চেয়েছিল যা আমার ভাগ্য। আমি তাদের হতাশা বুঝতে পারছি। প্যারিসে, আমার বাড়ি, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আমি তাদের হয়ে উল্লাস করতে চাই।’

ফরাসি লিগে চলতি মৌসুমে সর্বোচ্চ গোল দিয়ে ফ্রেঞ্চ সেরার পুরস্কার জিতেছেন এমবাপে। দলকেও জিতিয়েছেন শিরোপা। আসরে তার গোল সংখ্যা ২৫। পিএসজির মূল কাণ্ডারি তিনি। তাকে ঘিরেই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বপ্ন দেখছে দলটি। পিএসজির সাথে থেকে খুশি আছেন বলে জানিয়েছেন এমবাপেও।

‘ফ্রান্সে অগ্রগতি চালিয়ে যেতে পেরে আমি খুব খুশি, যে দেশটি আমাকে জন্ম, বেড়ে ওঠা এবং নিজেকে অনন্য উচ্চতায় উঠতে দেখেছে। সেখানে থেকে স্বপ্নগুলি পূরণ করার সুযোগ পাওয়ায় আমি খুশি। আমি নিশ্চিত এখানে আমি বেড়ে উঠতে পারব এবং লক্ষ্য অর্জন করতে পারব। নাসের আল-খেলাইফিকে তার আস্থা ও ধৈর্যের জন্য ধন্যবাদ জানাই।’

Tags: এমবাপেখেলাইফিপিএসজিফ্লোরেন্তিনো পেরেজরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দেবে আইসিসি

Next Post

ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন শাদাব

Next Post
বাংলাদেশের ক্রিকেটার শাদাব ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন শাদাব

বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম ব্যাট ও হেলমেট হাতে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম টু ঢাকা: টানা দুই ইনিংসে মুশফিকের সেঞ্চুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT