চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেলারে বুবলী-আদরের ‘তালাশ’, মুক্তি ১৭ জুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 20, মে 2022
in বিনোদন
A A
বুবলী ও আদর প্রেমের দৃশ্যে, নতুন সিনেমার ট্রেলার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ পেয়েছে আদর আজাদ ও শবনম বুবলী জুটির প্রথম ছবি ‘তালাশ’-এর ট্রেলার। বৃহস্পতিবার অন্তর্জালে প্রকাশের পর তিন মিনিটের ট্রেলারটি দেখে প্রশংসাও করছেন দর্শক।

ছবি সংশ্লিষ্টরা জানিয়েছেন, টাইগার মিডিয়ার পরিবেশনায় ১৭ জুন মুক্তি পাচ্ছে ‘তালাশ’। প্রেম, পরকীয়া, নেশাগ্রস্ত একজন রকস্টারের গল্পকে কেন্দ্র নির্মিত হয়েছে ‘তালাশ’। ছবিটি পরিচালনা করেন ‘দেশা দ্য লিডার’ খ্যাত নির্মাতা সৈকত নাসির।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আদার আজাদ, যিনি ২০১৪ সালে চ্যানেল আই আয়োজিত ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছিলেন।

আদার জানান, অফিশিয়ালি এটিই তার প্রথম ছবি। তালাশ ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ছবি ‘যাও পাখি বলো তারে’, ‘লোকাল’ ও ‘নাকফুল’।  আদরের তালাশ ছবিতে সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। আরও আছেন আসিফ খান, দীপক খান, ফকরুল বাশার, মিলি বাশার প্রমুখ।

ক্লিওপেট্রা ফিল্মস প্রযোজিত থ্রিলার ধর্মী ‘তালাশ’-এর ট্রেলারটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মুগ্ধতার কথা লিখছেন। বিশেষ করে মিউজিক, সাউন্ড, কালার বিন্যাস, টুইস্ট ও প্রথম ছবি হিসেবে আদরের উপস্থিতি সবকিছু পাচ্ছে দারুণ প্রশংসা। অনেকেই মনে করছেন, ‘তালাশ’ মুক্তির পর আদর নায়ক হিসেবে আলোচনায় আসতে পারেন।

বুবলী নিজেই জানিয়েছেন, তার বিপরীতে নবাগত আজাদ আদর খুব ভালো অভিনয় করেছেন। বুবলী বলেন, ছবিটিতে আমার চরিত্রের একটি জায়গায় বড় রকমের টুইস্ট আছে। যেটিকে ধারণ করা আমার জন্য অনেক কঠিন ছিল। এখনই বিষয়টি বলতে চাই না।

আদার আজাদ বলেন, ছবির গল্প শুনে এতটাই মুগ্ধ হয়েছিলাম মনে হয়েছিলাম যে মনে হয়েছিল এই কাজটা আমারই। গত বছর শুটিং করলেও এখনও প্রতিটি দৃশ্যের সংলাপ মুখস্ত। মনোযোগের কোনো কমতি ছিল না। পরিপূর্ণ ছবি যেমন হওয়া উচিত ‘তালাশ’ তেমনই। নানা সীমাবদ্ধতার মধ্যেও চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। বিশ্বাস করি, ‘তালাশ’ দর্শকের ভালো লাগবেই।

Tags: আদর আজাদআসিফ খানট্রেলারতালাশদীপক খানদেশা দ্য লিডারবুবলীমিলি বাশারলিড বিনোদনশবনম বুবলীসিনেমাসৈকত নাসির
Previous Post

‘পাপ পুণ্য’ মুক্তির পর অভিভূত দর্শকরা

Next Post

‘বন্ধু’ শেবাগের অভিযোগে কষ্ট পাচ্ছেন শোয়েব

Next Post
শোয়েব আখতার ও শেবাগের ছবি, হাসিমুখে একসঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বন্ধু’ শেবাগের অভিযোগে কষ্ট পাচ্ছেন শোয়েব

বাংলাদেশে করোনায় মৃত্যুহীন দিনে নতুন শনাক্ত ৩১ জন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৫০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT