চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:40 অপরাহ্ন 19, মে 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
দুই যুবক একসঙ্গে দাঁড়িয়ে, একটির পেছনে সাদা প্রাচীর. Channel i News - চ্যানেল আই নিউজ

জোবায়ের-সাঈদী

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজধানীর মাদারটেক সবুজবাগ এলাকা থেকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। সেই সঙ্গে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একই ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের আহাম্মেদকে গ্রেপ্তার করেছে র‌্যাবের ওই দল।

বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস। সবুজবাগ থানায় তাদের বিরুদ্ধে এ সংক্রান্ত একটি মামলা হয়েছে।

তিনি জানান: সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায়, রাজধানীর সবুজবাগ এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে কিছু লোক চাঁদাবাজি করে আসছে। প্রাথমিক সত্যতা পেয়ে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত ৩টার দিকে মাদারটেক সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে দেলোয়ার হোসেন সাঈদী (২৪), পিতা-মৃত মুজিবর রহমান, উত্তর মাদারটেক সবুজবাগকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও ৫৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার আসামীকে নিয়ে র‌্যাবের আভিযানিক দল রাস্তায় বের হলে জোবায়ের আহাম্মেদের নেতৃত্বে ১৫০-২০০ জন লোক মিলিত হয়ে দেলোয়ার হোসেন সাঈদী (২৪) কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা র‌্যাবের আভিযানিক দলের উপর সশস্ত্র আক্রমণ করে । তখন র‌্যাবের আভিযানিক দল আত্মরক্ষার্থে ও সরকারি দায়িত্ব পালনের জন্য ওই অবৈধ জনতার নেতৃত্বদানকারী জোবায়ের আহাম্মেদকে উত্তর মাদারটেক, সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন বলে জানান বীণা রানী দাস।

Previous Post

বিপদের ভয়ে রানের গতি বাড়ায়নি বাংলাদেশ

Next Post

ছয় দিনে বক্স অফিসে কতো কোটি আয় করলো ‘অপরাজিত’?

Next Post
অপরাজিত সিনেমার মূল চরিত্রের দৃশ্য, একদল মানুষ মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় দিনে বক্স অফিসে কতো কোটি আয় করলো ‘অপরাজিত’?

চ্যানেল আই অনলাইন এর ছবি যেখানে একজন নারী ও দুইজন পাইলট দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমায় ৮৬ লাখ খরচ করে ১ টাকাও হাতে পাননি সেই নিপা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT