চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চগড় ও দিনাজপুরে বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 19, মে 2022
in বাংলাদেশ
A A
বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণকারী শিশু ও শিক্ষকরা, বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অন্যান্য জেলার মতো পঞ্চগড় ও দিনাজপুরের শিক্ষার্থীদের বই পড়ার অভ্যস্ততা তৈরি করতে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির সম্প্রসারণ করা হয়েছে।

আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে পঞ্চগড় সরকারি বালিকা বিদ্যালয়, হাজী ছফির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, মাঘই পানিমাছ পুকুরী উচ্চ বিদ্যালয় এবং দিনাজপুরের সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় ও চেহেলগাজী শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।

সম্প্রতি পঞ্চগড় ও দিনাজপুর এর জেলা শিল্পকলা একডেমিতে পৃথক দু’টি অনুষ্ঠানে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ ও আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এই কর্মসূচি নেয়া হয়।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এবং দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী স্ব স্ব জেলায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিকাশ এর ইভিপি এবং হেড অব রেগুলেটরি এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও অবসরপ্রাপ্ত সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া এবং পরিচালক
শামীম আল মামুন।

সারাদেশের শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দেশের দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান বিকাশ ২০১৪ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের এই বইপড়া কর্মসূচির সাথে যুক্ত আছে। বিকাশ এ পর্যন্ত এ বছরের ৪০ হাজারসহ আড়াই লাখের বেশি বই দিয়েছে এই কার্যক্রমে। সারাদেশের ৪০০টি স্কুলে বইগুলো বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।

দেশে আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র গত ৪৪ বছর ধরে সারাদেশে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য নানাবিধ উৎকর্ষ কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচি। বর্তমানে সারাদেশে এই কর্মসূচির আওতায় সারাদেশে প্রায় ১৫০০ শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ শিক্ষার্থী রয়েছে।

Tags: শিক্ষার্থী
Previous Post

সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেলেন গোলাম মো. হাসিবুল আলম

Next Post

মানবতাবিরোধী অপরাধে আরও ৩ জনের মৃত্যুদণ্ড

Next Post
তিনজন ব্যক্তির ছবি, একটি ভিডিও প্লে বোতাম সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধে আরও ৩ জনের মৃত্যুদণ্ড

প্রখ্যাত ব্যক্তিত্বের ছবি, যিনি একজন কিংবদন্তী. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন কিংবদন্তীর চলে যাওয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT