চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন কিংবদন্তীর চলে যাওয়া

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:48 অপরাহ্ন 19, মে 2022
in সম্পাদকীয়
A A
প্রখ্যাত ব্যক্তিত্বের ছবি, যিনি একজন কিংবদন্তী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষার জন্য বাঙালির রক্তদানের স্মৃতি জড়ানো একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’র রচয়িতা, সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী মারা গেছেন। বৃহস্পতিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরিশাল জেলার জলবেষ্টিত গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন আবদুল গাফফার চৌধুরী। তার বাবা হাজি ওয়াহিদ রেজা চৌধুরী ও মা জহুরা খাতুন। তিন ভাই, পাঁচ বোনের মধ্যে বড় ভাই হোসেন রেজা চৌধুরী ও ছোট ভাই আলী রেজা চৌধুরী। বোনেরা হলেন মানিক বিবি, লাইলী খাতুন, সালেহা খাতুন, ফজিলা বেগম ও মাসুমা বেগম।

১৯৭৪ সাল থেকে লন্ডনে বসবাস করলেও মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক চেতনার পক্ষে তার কলম সোচ্চার ছিল বরাবর। প্রবাসে থেকেও ঢাকার পত্রিকাগুলোতে তিনি যেমন রাজনৈতিক ধারাভাষ্য আর সমকালীন বিষয় নিয়ে একের পর এক নিবন্ধ লিখে গেছেন, তেমনি লিখেছেন কবিতা, গল্প, উপন্যাস, নাটক, স্মৃতিকথা ও প্রবন্ধ।

মৃত্যুর আগ পর্যন্ত আবদুল গাফফার চৌধুরী তার মেধা-কর্ম ও লেখনীতে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করার পাশাপাশি বাঙালির অসাম্প্রদায়িক মননকে ধারণ করে জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে কাজ করে গেছেন।

রাজনৈতিকভাবে সচেতন আবদুল গাফফার চৌধুরীর কলম কখনো সত্য বলতে দ্বিধাবোধ করেনি। সত্য ও ন্যায়ের বিচারে তার পছন্দের মানুষরাও ছাড় পায়নি তার লেখনিতে।

তরুণ বয়সে ১৯৪৭ সাল থেকে সাংবাদিকতায় এসে অবিভক্ত ভারতবর্ষসহ বাংলাদেশের বহু পত্রিকায় কাজ করে গেছেন তিনি। প্রকাশনী ও মুদ্রণ ব্যবসায়ও তিনি কাজ করেছেন স্বমহিমায়। বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকাণ্ডের ওপর গাফফার চৌধুরী একটি চলচ্চিত্র তৈরি করেছেন, ‘পলাশী থেকে ধানমণ্ডি’। বঙ্গবন্ধুর ওপরেই আরেকটি চলচ্চিত্র, ‘দ্য পোয়েট অব পলিটিকস’ প্রয়োজনা করছেন তিনি। এছাড়া তিনি প্রায় ৩৫টি বই লিখেছেন।

তার লেখা গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য চন্দ্রদ্বীপের উপাখ্যান (১৯৬০), নাম না জানা ভোর (১৯৬২), নীল যমুনা (১৯৬৪) এবং শেষ রজনীর চাঁদ (১৯৬৭)। তিনি স্বাধীনতা পদক, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন।

বরিশালের মেহেন্দিগঞ্জ থানার উলানিয়া গ্রামে জন্ম নেয়া এই কিংবদন্তি ব্যক্তিত্বের জীবন ছিল বৈচিত্যময় অভিজ্ঞতায় ভরা। তার মৃত্যুতে বাংলাদেশ প্রগতিশীল, সৃজনশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন অগ্রপথিককে হারিয়েছে বলে আমরা মনে করি। দেশের ইতিহাসের বিভিন্ন পর্বে তার অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

Tags: আবদুল গাফফার চৌধুরীমৃত্যুসম্পাদকীয়
Previous Post

মানবতাবিরোধী অপরাধে আরও ৩ জনের মৃত্যুদণ্ড

Next Post

তেল-পেঁয়াজের পর বাড়ছে মাছ-রসুনের দাম

Next Post
বাংলাদেশের বাজারে সবজি বিক্রির দৃশ্য, মাছ, রসুন ও পেঁয়াজের দাম বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তেল-পেঁয়াজের পর বাড়ছে মাছ-রসুনের দাম

টম ক্রুজের ছবি, তিনি একটি কালো টাক্সিডো পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি কখনই এই সন্ধ্যার কথা ভুলবো না: টম ক্রুজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT