চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই গরমে দরকার সাবধানতা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:57 অপরাহ্ন 18, মে 2022
in সম্পাদকীয়
A A
গরমে সাবধানতা অবলম্বন করে পানীয় পান করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে গ্রীষ্মের এই সময়টাতে তাপমাত্রা বেড়ে যায়। এই সময় তাপজনিত কারণে জনজীবনে নানা অসুখ বিসুখ সমস্যা বেড়ে যায়। প্রচণ্ড তাপদাহে মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়। হিটস্ট্রোক থেকে রক্ষার উপায় প্রচুর পানি পান করাসহ ডাক্তারের সাথে দ্রুত পরামর্শ করা। এখন দেশে চলছে প্রচণ্ড তাপদাহ।

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বৃষ্টিপাতে রাজধানীসহ দেশের সর্বত্র গরম কমেছিল। এরপর থেকে টানা গরম, বিশেষ করে রাজধানীতে। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে: বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় আজ বুধবার গরম আরও কিছুটা বেশি হতে পারে। দেশের সর্বত্রই এ অবস্থা হতে পারে। আবহাওয়া অধিদপ্তর গতকাল মঙ্গলবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল। কিন্তু বৃষ্টি হয়নি। সামান্য বৃষ্টি হয়েছে গাজীপুরে। আজ বুধবারও রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টির বিষয়টি নির্ভর করছে উত্তরের মেঘমালার ওপর। দেশের উত্তর প্রান্তে বড় মেঘমালা সৃষ্টি হলেই কেবল রাজধানীবাসী বৃষ্টির আশা করতে পারে।

তবে সেই আশা কম বলেই জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন: আজ সারা দেশেই গরম কিছুটা বাড়বে। আজ বৃষ্টির পরিমাণও কমে আসবে। কালও বৃষ্টি কম হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকলে বেশি গরম অনুভূত হয়।এখন এটি গড়ে প্রায় ৭০ শতাংশ। রাজধানীতে আজ সকালে বাতাসে আর্দ্রতা ছিল ৫০ শতাংশ, তা বেড়ে ৬০ থেকে ৭০ শতাংশ হতে পারে। গতকাল রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল শ্রীমঙ্গলে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে তাপ কমার কারণ বৃষ্টিপাত। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় শ্রীমঙ্গলে। প্রায় ৩৭ মিলিমিটার। আজ সকাল সাতটা থেকে আগামী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে: আকাশ মেঘলা থাকতে পারে। আর আবহাওয়াও থাকবে শুষ্ক। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য নিয়ে সংশয় না রেখেও নিজেদের সতর্ক থাকার দরকার। এই গরমে প্রচণ্ড তাপদাহ থেকে বাঁচতে নিজেদেরও নিতে হবে সতর্কতামূলক ব্যবস্থা। সঙ্গে খাবার পানি রাখা অত্যাবশক এবং হিট স্ট্রোক থেকে বাঁচতে অত্যধিক তাপ থেকে যথাসম্ভব দূরে থাকা দরকার। সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলা এই সময় জরুরি।

Tags: গ্রীষ্মকালতাপদাহপানি পানসম্পাদকীয়হিটস্ট্রোক
Previous Post

বিকল্প আছে তো, প্রশ্ন মুশফিকের স্ত্রী’র

Next Post

বাবার হার্টের ওষুধ খেয়ে নিষিদ্ধ প্রোটিয়া ব্যাটার

Next Post
বাংলাদেশি ক্রিকেটার মাঠে, মনোযোগী ও প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবার হার্টের ওষুধ খেয়ে নিষিদ্ধ প্রোটিয়া ব্যাটার

প্রেমিক-প্রেমিকা রোমান্টিক দৃশ্যে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার থেকে বড় সিঙ্গেল স্ক্রিনগুলোতে চলবে 'গলুই'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT