চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণ ফিরেছে কানে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 18, মে 2022
in বিনোদন
A A
বিশিষ্ট নারীদের বিভিন্ন স্টাইলিশ পোশাক ও সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের অন্যতম প্রাচীন ও গৌরবময় চলচ্চিত্র উৎসব বলা হয় কান চলচ্চিত্র উৎসবকে। মহামারীর ধকল কাটিয়ে এবারের কান উৎসবে ফিরেছে প্রাণ। মঙ্গলবার উঠেছে ৭৫ তম কান উৎসবের পর্দা। এবারের আসরের বিস্তারিত থাকলো এখানে:

করোনাবিধি:
ভ্যারাইটির সূত্রে জানা গেছে, এবার অংশগ্রহণকারীদের করোনা পরীক্ষা করা হচ্ছে না গতবারের মতো। এমনকি মাস্ক পরায়ও কোনো বাধ্যবাধকতা নেই। তবে পরতে উৎসাহিত করা হয়েছে। তবে মাস্ক পরবেন কান উৎসবের কর্মীরা। কানের জেনারেল সেক্রেটারি জানিয়েছেন, অতিথিদের করোনা পরীক্ষা কিংবা টিকা সনদও দেখাতে হচ্ছে না এবছর।

জুরি যারা:
এবারের কান উৎসব কমিটির প্রেসিডেন্ট হিসেবে আছেন ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্দন। এর অন্য সদস্যরা হলেন—ব্রিটিশ অভিনেত্রী-পরিচালক রেবেকা হল, সুইডিশ অভিনেত্রী নুমি রাপাস, ইতালীয় অভিনেত্রী-পরিচালক জেসমিন ত্রিনকা, ইরানি পরিচালক আসগর ফারহাদি, ফরাসি পরিচালক লাদি লি, মার্কিন পরিচালক জেফ নিকোলস, নরওয়ের পরিচালক জোয়াচিম ট্রায়ার ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

এ বছরের ছবি:
৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে ২০২৩ সালে মুক্তির অপেক্ষায় থাকা বেশ কয়েকটি বড় ছবির ঝলক দেখানো হবে। কান্ট্রি অব অনার হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতকে। তার অংশ হিসেবে পাঁচটি ভারতীয় ছবি দেখানো হবে ‘গোজ টু কান সেকশন’-এ। ছবিগুলো হলো ‘বালিয়াদিলা’ (শৈলেন্দ্র সাহু), ‘বাঘজান’ (জয়চেং জাই দোহুতিয়া, ‘ফলোয়ার’ (হর্ষদ নালাওয়াড়ে), ‘শিভাম্মা’ (জয় শংকর) এবং ‘জাগাহ আপনি’ (একতারা)। এছাড়াও সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ দেখানো হবে এবারের উৎসবে।

দশ শাখায় সিনেমার সংখ্যা ৯১:
এবছর মূল প্রতিযোগিতা শাখায় রয়েছে ২১টি সিনেমা। এ ছাড়া আউট অব কম্পিটিশন, কান প্রিমিয়ার, স্পেশাল স্ক্রিনিং, মিডনাইট স্ক্রিনিং, কান ক্ল্যাসিকস, ডিরেক্টরস ফোর্টনাইটসহ ১০টি শাখায় ৯১টি সিনেমা দেখানো হবে। ফ্রান্সের মিশেল আজানাভিসুসের ‘ফাইনাল কাট’ সিনেমার মধ্য দিয়ে এবারের উৎসবের পর্দা উঠেছে।

ভারতের যে তারকাদের দেখা যাবে:
এবছর কান্ট্রি অব অনার হিসেবে ভারতকে বেছে নেয়া হয়েছে, তাই ভারতের বহু তারকাকে এবারের উৎসবে দেখা যাবে। জুরি হিসেবে দীপিকা তো আছেনই। পাশাপাশি হেলি শাহ, পূজা হেগড়ে, অক্ষয় কুমার, নওয়াজউদ্দিন সিদ্দিকী, এআর রহমান, আর মাধবন এবং তামান্না ভাটিয়াকে কানের লাল গালিচা মাতাতে দেখা যাবে।

২৮ মে পুরস্কার প্রদানের মধ্যে দিয়ে পর্দা নামবে এ বছরের কান চলচ্চিত্র উৎসবের।

Tags: অক্ষয় কুমারআর মাধবনএআর রহমানকান চলচ্চিত্র উৎসবজুরিতামান্না ভাটিয়াদীপিকানওয়াজউদ্দিন সিদ্দিকীপূজা হেগড়েভারতলিড বিনোদনহেলি শাহ
Previous Post

চট্টগ্রামের হালিশহর ধুমপাড়া বাজারে আগুন

Next Post

ইংল্যান্ডের রঙিন পোশাকের নতুন কোচ ম্যাথু মট

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ম্যাথু মট নতুন কোচ হিসেবে পরিচিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের রঙিন পোশাকের নতুন কোচ ম্যাথু মট

চ্যানেল আই অনলাইন: কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কান চলচ্চিত্র উৎসবের আসর উদ্বোধন করলেন ভলোদিমির জেলেনস্কি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT