চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানের উদ্বোধনীতে নজর কাড়লেন দীপিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 অপরাহ্ন 18, মে 2022
in বিনোদন
A A
দীপিকা কানে উপস্থিত, সুন্দর পোশাক ও হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কান চলচ্চিত্র উৎসবে একাধিক বার লাস্যময়ী চেহারায় ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। তবে এই বছরটি অন্য সকল বছরের তুলনায় অবশ্যই আলাদা দীপিকার কাছে। কেননা এবার অতিথি নয়, বিচারকের আসনে কানে উপস্থিত হয়েছেন দীপিকা।

৭৫তম কান চলচ্চিত্র উৎসবে মোট ন’জন জুরি বা বিচারক রয়েছেন। যাদের মধ্যে আছেন দীপিকা। সোমবার (১৭ মে) পর্দা উঠলো পৃথিবীর প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের। সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) অনুষ্ঠানটি শুরু হয়। সেখানেও সেন্টার অফ অ্যাট্রাকশন হয়েই রইলেন দীপিকা!

উদ্বোধনী সন্ধ্যায় বলিউডের এই ডিভা সেজেছিলেন সব্যসাচীর ডিজাইন করা শাড়িতে। কালো আর গোল্ডেনের কম্বিনেশন আরও মোহময়ী করে তুলেছিল এই বলি তারকাকে। সঙ্গে চোখের মেক-আপ ছিল নজরকাড়া। গোল্ডেন ব্যান্ড দিয়ে উঁচু করে দীপিকা চুল বেঁধেছিলেন। আর কানে পরেছিলেন কাঁধ পর্যন্ত ঝোলা জমকালো দুল। সবমিলিয়ে দীপিকা পাডুকোনের কানের সাজ আরও ঝলমলে করে তুলেছে এই অনুষ্ঠানের উদ্বোধন মঞ্চকে।

এছাড়াও প্রথমবারের মত কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ঝলক মিললো অভিনেত্রী উর্বশী রাউতেলা, পূজা হেগড়ে, তামান্না ভাটিয়ার মত গ্ল্যামারদের। উৎসবের প্রথম দিনেই লাস্যময়ী লুকে ধরা দিয়েছেন বলি সুন্দরীরা।

এদিন সাদা কাঁধ খোলা গাউনে সকলের নজর কেড়েছেন উর্বশী। অন্যদিকে সাদা-কালো গাউনে বোল্ড লুকে ধরা দিয়েছেন তামান্না ভাটিয়া।

পূজা-তামান্না-উর্বশী ছাড়াও চলতি বছর কানে উপস্থিত থাকছেন মিউজিক কম্পোজার এআর রহমান, অভিনেতা আর মাধবন, নওয়াজউদ্দিন সিদ্দিকি, পরিচালক শেখর কাপুর, অভিনেত্রী নয়নতারা, ঐশ্বর্য রায় বচ্চন-এর মতো ভারতীয় তারকারা। ১২ দিনের এই আয়োজন শেষ হবে আগামী ২৮ মে।

Tags: উর্বশী রাউটেলাকান চলচ্চিত্র উৎসবতামান্না ভাটিয়াদীপিকা পাড়ুকোনপূজা হেগড়েবলিউড অভিনেত্রী
Previous Post

‘আমি যেখানেই যাই, আগুন ধরে যায়’

Next Post

মুশফিকের সেঞ্চুরি, বাংলাদেশের লিড

Next Post
মুশফিকুর রহিম ব্যাটিং করছেন, বাংলাদেশের লিডের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিকের সেঞ্চুরি, বাংলাদেশের লিড

চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে আগুনে পুড়ে একজনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT