চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী পল্লবীর রহস্যজনক মৃত্যু, গ্রেপ্তার হলো প্রেমিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:03 অপরাহ্ন 17, মে 2022
in বিনোদন
A A
দুটি ছবি, একটিতে হাস্যোজ্জ্বল তরুণী, অন্যটিতে বন্ধুরা মিলে ছবি তোলার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

টলি অভিনেত্রী পল্লবী দে’র রহস্যজনক মৃত্যু মামলায় গ্রেপ্তার হলেন প্রয়াত নায়িকার প্রেমিক সাগ্নিক চক্রবর্তী। মঙ্গলবার অভিনেত্রীর সঙ্গীকে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (১৬ মে) গড়ফা থানায় সাগ্নিকের বিরুদ্ধে আর্থিক প্রতারণা সহ পল্লবীকে খুনের অভিযোগ এনে মামলা করে পরিবার। তার ভিত্তিতেই গ্রেপ্তার হলেন সাগ্নিক। তার অ্যাকাউন্টও খতিয়ে দেখেছে পুলিশ।

সোমবার পল্লবীর বাবা নীলু দে গড়ফা থানায় অভিযোগ করেন, তার মেয়েকে খুন করা হয়েছে। এই খুনের ষড়যন্ত্রে জড়িত সাগ্নিক ও তার বান্ধবী ঐন্দ্রিলা সরকারের নাম উল্লেখ করেন।

প্রয়াত অভিনেত্রীর পরিবারের অভিযোগ, পল্লবীর অনুপস্থিতিতে ঐন্দ্রিলাকে ঘরে আনতেন সাগ্নিক। তার সঙ্গে সম্পর্ক রাখতেই মেয়েকে খুন করেছেন। পল্লবীর টাকায় বাড়ি-গাড়িও কিনেছেন সাগ্নিক। মেয়ের ১৫ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটের নমিনিও ছিলেন। দুদিন ধরে সাগ্নিককে জেরা করে পুলিশ। চাওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও। এ দিন সন্ধ্যায় সাগ্নিককে গ্রেপ্তার দেখায় পুলিশ।

রবিবার সকালে নিজ ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অভিনেত্রী পল্লবী দে’কে। ঘটনাস্থল থেকে কোনও রকম সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানায় পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, গড়ফার ফ্ল্যাটে দুজনেই ছিলেন। শনিবার সন্ধ্যরাত থেকে গভীর রাত পর্যন্ত অভিনেত্রী পল্লবী দে ও তার প্রেমিক সাগ্নিক এর তুমুল ঝগড়া হয়। কী কারণে ঝগড়া জানা যায়নি। পুলিশ তদন্ত করছে।

টেলি তারকা হিসেবে পল্লবীর খুব বেশি দিনের কাজ শুরু নয়। ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে পল্লবীর বিপরীতে ছিলেন শন বন্দ্যোপাধ্যায়, সেই জনপ্রিয়তার দৌড় শুরু। অভিনেত্রী সুপ্রিয়ার নাতি শনের সঙ্গে পল্লবীর রসায়ন জনপ্রিয় হয়েছিল দর্শকমহলে। টলিউডে কাঙ্ক্ষিত ‘ব্রেক’ পেয়ে জনপ্লাবন এগিয়ে আসছিল পল্লবীর দিকে। আসতে শুরু করেছিল গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাবও। আস্তে আস্তে টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ হয়ে উঠছিলেন পল্লবী।

‘কুঞ্জছায়া’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়, পরে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ আসে তার কাছে। ‘মন মানে না’ ধারাবাহিকে তিনি আবার নায়িকার চরিত্র পান। জয় করছিলেন পর্দা। তাতেই কী দ্বন্দ্ব শুরু সাগ্নিকের সঙ্গে? গত বৃহস্পতিবার পর্যন্ত শুটিংও করেন তিনি! তারপরই কী এমন হল? শেষ ৪৮ ঘণ্টাই সোশ্যাল নেটওয়ার্ক এর সাইটে পোস্টও করেছেন পল্লবী!

Tags: অভিনেত্রীকলকাতাগ্রেপ্তারঝগড়ানাটকপল্লবীপুলিশসাগ্নিকসিনেমা
Previous Post

আরও কম দামে টুইটার কিনতে চাইছেন ইলন মাস্ক!

Next Post

মানুষকে দেয়া কথা রেখেছেন তিনি

Next Post
জননেত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ১৭ মে জনসভায় ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষকে দেয়া কথা রেখেছেন তিনি

বাংলাদেশ সেনাপ্রধান ও ব্রিটিশ ডিফেন্স স্টাডিজ প্রতিনিধিদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাপ্রধানের সাথে যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজ'র প্রতিনিধিদের সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT