চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেন হাগকে নিয়ে নীরবতা ভাঙলেন রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:38 অপরাহ্ন 14, মে 2022
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ও টেন হাগের সাক্ষাৎকারের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

যাচ্ছেতাই একটা মৌসুম কাটালো ম্যানচেস্টার ইউনাইটেড! শিরোপাহীন বছরে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে যাওয়া ক্লাবটির জন্য বড় ধাক্কা। তবে নতুন কোচ এরিক টেন হাগের অধীনে পুরোনো ধারায় ফিরবে রেড ডেভিলরা, বিশ্বাস ক্রিস্টিয়ানো রোনালদোর। নতুন বসের অধীনে শিরোপা জয়ের স্বপ্নও দেখছেন পর্তুগিজ মহাতারকা।

ডাচ কোচ টেন হাগকে নিয়ে স্বপ্নবিলাসী সিআরসেভেন। বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া ক্লাবটি পুরোনো ধারায় ফেরাতে আয়াক্স বসের প্রতি বিশ্বাস রাখছেন তিনি। ইউনাইটেডের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে ভেঙেছেন কোচকে নিয়ে নীরবতাও।

‘আমি জানি তিনি আয়াক্সের হয়ে দুর্দান্ত কাজ করেছেন। তিনি একজন অভিজ্ঞ কোচ, কিন্তু তাকে সময় দিতে হবে। তিনি যেভাবে চান অবশ্যই তা পরিবর্তন করতে হবে। কোচ ভালো করলে পুরো ম্যানচেস্টার ইউনাইটেড সফল হবে। আমি তার জন্য শুভকামনা জানাচ্ছি।’

২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন অবসরে যাওয়ার পর এরিক টেন হাগ ইউনাইটেডের পঞ্চম স্থায়ী কোচ হিসেবে নিয়োগ পেলেন। তার আগে স্থায়ী কোচ ছিলেন ডেভিড ময়েস, লুইস ফন গাল, হোসে মরিনহো এবং ওলে গানার সোলশেয়ার। চলতি বছরে সোলশেয়ারকে বরখাস্ত করে অন্তবর্তীকালীন দায়িত্ব দেয়া হয় রাল্ফ র‌্যাঙ্গনিকের কাছে। নতুন মৌসুমে রোনালদোদের ডাগ আউটে থাকবেন ডাচ কোচ টেন হাগ।

ক’দিন আগেও গুঞ্জন ছিল, আয়াক্সের সাবেক হওয়া বসের পরিকল্পনায় নেই ৩৭ বছর বয়সী রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগ থেকে দল বাদ পড়ায় আরও একটি গুঞ্জন ঘনীভুত হচ্ছে— গ্রীষ্মেই ওল্ড ট্র্যাফোর্ড ছাড়বেন রোনালদো। দুই গুঞ্জন নিয়ে কথা না বললেও আসছে মৌসুমে নতুন কোচের অধীনে শিরোপা জেতার কথাই বলেছেন সিআরসেভেন।

‘তার আগমনে আমরা সবাই খুশি এবং রোমাঞ্চিত। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, একজন ভক্ত হিসেবেও খুশি। আমাদের বিশ্বাস করতে হবে, পরের বছর শিরোপা জিততে পারব।’

তিন বছরের চুক্তিতে রেড ডেভিলদের ডেরায় এসেছেন সাবেক বনা আয়াক্স বস। গ্রীষ্মকালীন দলবদলে নিজের পছন্দের স্কোয়াড নিতে ১২০ মিলিয়ন পাউন্ডের বাজেট দেবার কথাও জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইতিমধ্যে খেলোয়াড় টানার কাজটি শুরু করে দিয়েছেন টেন হাগ। নতুন মৌসুমে নতুন বসের অধীনে রোনালদো থাকেন কিনা, সেটাও আলোচনার!

Tags: আয়াক্সএরিকটেন হাগফার্গুসনম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
Previous Post

চট্টগ্রাম টেস্টে খেলবেন সাকিব

Next Post

প্রিন্ট সংস্করণে অনলাইন সাহিত্য জার্নাল ‘তর্ক বাংলা’

Next Post
বাংলা সাহিত্য জার্নাল ‘তর্ক বাংলা’ এর প্রচ্ছদ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিন্ট সংস্করণে অনলাইন সাহিত্য জার্নাল ‘তর্ক বাংলা'

চঞ্চল চৌধুরীর ছবি, সিনেমার পোস্টার, বাংলা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হলের তালিকা দেখে আমার মনটা ভরে গেছে: চঞ্চল চৌধুরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT