চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যামেরুনে ১১ জন আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 অপরাহ্ন 12, মে 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ক্যামেরুনে উড়োজাহাজ বিধ্বস্ত, ধ্বংসাবশেষ ও ধোঁয়া দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যামেরুনের মধ্যাঞ্চলে ১১ জন আরোহীসহ একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা উড়োজাহাজটির সাথে রেডিও যোগাযোগ হারিয়ে ফেলে। পরে রাজধানী থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে নাঙ্গা ইবোকোর কাছে বনে বিধ্বস্ত উড়োজাহাজটির অবস্থান শনাক্ত করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, উড়োজাহাজটি “বিধ্বস্ত হয়েছে” এবং উদ্ধারকারীরা কাউকে বাঁচানো সম্ভব কিনা সেই চেষ্টা করছেন।

সরকারি সূত্র এএফপিকে জানায়, বেসরকারি প্রতিষ্ঠান ক্যামেরুন অয়েল ট্রান্সপোর্টেশন কোম্পানি উড়োজাহাজটি ভাড়া করেছিল, যারা ক্যামেরুন ও প্রতিবেশী দেশ চাদের মধ্যে গ্যাস সরবরাহ পাইপলাইন রক্ষণাবেক্ষণ করে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজটি ইয়াউন্ডে-এনসিমালেন বিমানবন্দর থেকে দেশের পূর্বাঞ্চলে বেলাবোতে যাচ্ছিল।

২০০৭ সালের পর এটি ক্যামেরুনে প্রথম বড় ধরনের উড়োজাহাজ দুর্ঘটনা। ২০০৭ সালে কেনিয়া এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ১১৪ জন লোক নিয়ে ডুয়ালা বিমানবন্দর থেকে উড্ডয়নের পরে বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় কেউ বাঁচেনি।

তিন বছর পর, ক্যামেরুনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তদন্তে জানা যায় যে, পাইলটের ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটেছিল।

Tags: ক্যামেরুনগ্যাস সরবরাহপাইলটবিমান বিধ্বস্ত
Previous Post

রনিল বিক্রমাসিংহে কি পারবে শ্রীলঙ্কার অবস্থান ফেরাতে?

Next Post

নরওয়ে গেলে ডায়েট ভুলে যান হালান্ড

Next Post
Borussia Dortmund football player celebrating with arms raised in stadium. Channel i News - চ্যানেল আই নিউজ

নরওয়ে গেলে ডায়েট ভুলে যান হালান্ড

বাংলাদেশের রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, পেছনে নেতাকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: হানিফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT