চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ ছাড়তে পারবেন না মাহিন্দা রাজাপাকসে: আদালত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:14 অপরাহ্ন 12, মে 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনদিন আগে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন মাহিন্দ্রা রাজাপাকসে। জনরোষ থেকে বাঁচতে সপরিবারে আশ্রয় নিয়েছেন নৌ-সেনা ঘাঁটিতে। এরপরই তার দেশ ছেড়ে পালানোর জল্পনা তৈরি হয়। কিন্তু বৃহস্পতিবার সেই পরিকল্পনায় পানি ঢেলে দিলো শ্রীলঙ্কার আদালত।

পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার সহযোগীদের দেশ ছাড়তে নিষেধ করেছে আদালত। বৃহস্পতিবার কলম্বোর আদালত জানিয়েছে, রাজাপাকসে ও তার ছেলে নমল এবং ১৫ জন সহযোগী দেশ ছাড়তে পারবেন না।

পাশাপাশি আদালত পুলিশকে সোমবারের সরকার বিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে আন্দোলনকারীদের ওপর হিংসাত্মক হামলার তদন্তের নির্দেশ দিয়েছে। সেদিনের হিংসাত্মক ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বহু।

মাহিন্দা রাজাপাকসে ছেড়ে যাওয়া চেয়ারে বসতে চলেছেন ইউএনপি দলের নেতা রনিল বিক্রমাসিংহে। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধে সাড়ে ৬ টায় তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বুধবার রাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। সেখানেই সিদ্ধান্ত হয়েছে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন রনিল।

সোমবার মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। ফলে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন অনিবার্য হয়ে যায়। তবে কে প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে বিভক্ত হয়ে পড়ে রাজনৈতিক দলগুলি। এর পরই তড়িঘড়ি রনিল বিক্রমাসিংহে সঙ্গে বৈঠক করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। আজ শপথগ্রহণের পর কলোম্বোর একটি মন্দির পরিদর্শন করবেন রনিল। এরপরই তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

Tags: মাহিন্দা রাজাপাকসেরনিল বিক্রমাসিংহে
Previous Post

করোনা আক্রান্তরা সুস্থ হলেও শারীরিক ঝুঁকি থাকছেই

Next Post

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু

Next Post
কার্বন সংকটের প্রতিবাদে স্মারক চিঠি ও পতাকা সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু

জনি ডেপের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে আলোচনায় দুইজন. Channel i News - চ্যানেল আই নিউজ

মামলার আইনজীবীর সঙ্গে প্রেম করছেন জনি ডেপ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT