চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পণ্ডিত শিবকুমারের অন্তিমযাত্রায় অমিতাভ-জয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:15 অপরাহ্ন 11, মে 2022
in বিনোদন
A A
শিবকুমারের অন্তিমযাত্রায় অমিতাভ ও জয়া উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার (১০ মে) মুম্বাইয়ে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিখ্যাত সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে।

বুধবার (১১ মে) পণ্ডিত শিবকুমারের শেষকৃত্যে সংগীতশিল্পীর বাড়িতে পৌঁছান বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। এদিন শিবকুমারের স্ত্রী মনোরমা এবং পুত্র রাহুল শর্মার সঙ্গে দেখা করেন এই তারকা দম্পতি।

তারকা দম্পতি জুতা খুলে খালি পায়ে শিবকুমারের মরদেহের সামনে গিয়ে তাকে শ্রদ্ধা জানান। এসময় তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জয়া।

মূলত অমিতাভ-জয়া-রেখার জনপ্রিয় ছবি ‘সিলসিলা’তে সুর দিয়েছিলেন প্রয়াত সন্তুরবাদক। তারই সুবাদে ছবিটির দুই অভিনেতা-অভিনেত্রী শিবকুমারের অন্তিমযাত্রায় তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন।

এছাড়াও পণ্ডিত শিবকুমারের শেষকৃত্যে আরও উপস্থিত ছিলেন জাভেদ আখতার, শাবানা আজমী সহ বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির আরও অনেকে।

হরিপ্রসাদের সঙ্গে জুটি বেঁধে শিবকুমার বলিউডের মূল ধারার বহু ছবিতে সুর দিয়েছিলেন। যার মধ্যে অন্যতম ১৯৮১ সালের বিখ্যাত ছবি ‘সিলসিলা’। সেই ছবির ‘দেখা এক খোয়াব’, ‘ইয়ে কাহাঁ আ গ্যায়ে হাম’-এর মতো জনপ্রিয় গান আজও মানুষের কানে বাজে। এ ছাড়া যশরাজ ফিল্মসের একাধিক বাণিজ্যিক ছবিতেও তাদের সুর শোনা গিয়েছে।

১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জম্মুর একটি সম্ভ্রান্ত সংগীতজ্ঞ পরিবারে জন্ম শিবকুমারের। তার বাবা উমা দত্তশর্মা ছিলেন প্রথিতযশা সংগীত শিল্পী। মাত্র পাঁচ বছর বয়স থেকেই শিবকুমার তার বাবার কাছ থেকে শাস্ত্রীয় সংগীতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন।

উমা সন্তুর নিয়ে অনেক গবেষণা করেন এবং সিদ্ধান্ত নেন যে, পুত্রকে তিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের সন্তুরবাদক হিসেবে গড়ে তুলবেন। এই চিন্তা থেকে শিবকুমারকে তেরো বছর বয়স থেকে সন্তুরের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। পরবর্তী কালে ‘সন্তুর’ যন্ত্রটি নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করেন শিবকুমার। পরে শিবকুমার চলে আসেন মুম্বাই। তার বিচরণক্ষেত্র গোটা বিশ্ব হলেও মূলত তিনি কাজ করেছেন মুম্বাই থেকেই।

সংগীত নাটক একাডেমি-সহ জাতীয় এবং আন্তর্জাতিক বহু পুরস্কার পেয়েছেন শিবকুমার। ২০০১ সালে পান পদ্মবিভূষণ। এ ছাড়াও আমেরিকার সম্মাননীয় নাগরিকত্ব প্রদান করা হয় তাকে।

বাংলাদেশে আয়োজিত বেঙ্গল উচ্চাঙ্গসংগীতের আসরে বেশ কয়েকবার এসেছেন এই শাস্ত্রীয় সংগীতের এই পণ্ডিত। মনোমুগ্ধকর সন্তুর বাজিয়ে দর্শক শ্রোতার মন জয় করেন এই গুণী সংগীতজ্ঞ।

Tags: অমিতাভ বচ্চনজয়া বচ্চনজাভেদ আখতারলিড বিনোদনশাবানা আজমীশিবকুমার শর্মাশেষকৃত্য
Previous Post

শিশুরা ‘ফার্মের মুরগি’ হচ্ছে, খেলার মাঠ কোথায়?

Next Post

ইরাকে বাংলাদেশের ঝুলিতে আরও দুই রুপা

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের তিন খেলোয়াড় মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরাকে বাংলাদেশের ঝুলিতে আরও দুই রুপা

সৎ মা হত্যা মামলায় সতিন ও দুই ছেলের মৃত্যুদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT