চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসন: আসিয়ানকে প্রভাবিত করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:07 অপরাহ্ন 10, মে 2022
in বাংলাদেশ
A A
বাংলাদেশ ও মিয়ানমার প্রতিনিধির বৈঠক, রোহিঙ্গা প্রত্যাবাসন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মিয়ানমার সরকারকে তাদের দেশের নাগরিকদের উপর নৃশংসতা বন্ধ করতে এবং রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিতে রাজি করাতে আসিয়ান সদস্যদের প্রভাবিত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে সফররত ইউএসএআইডির উপ-প্রশাসক ইসোবেল কোলম্যান এবং জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কট টার্নারের সঙ্গে বৈঠকে তিনি এ আহবান জানান।

বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি অব্যাহত সমর্থনের জন্য ইউএসএআইডি’কে ধন্যবাদ জানান।

ড. মোমেন জেআরপি’র (জয়েন্ট রেসপন্স প্রোগ্রাম) আওতায় রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ১৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার দেয়ার ঘোষণার প্রশংসা করেন।

তিনি উপকূলীয় বাঁধের মেরামত ও বনায়নের সম্ভাব্যতা যাচাইয়ে একটি প্রকল্প শুরু করার জন্য ইউএসএআইডিকে অনুরোধ জানান।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে পররাষ্ট্রমন্ত্রী মোমেন ওয়াশিংটন ডিসির সঙ্গে সম্পর্ক কার্যকর ও অংশীদারিত্ব জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

কোলম্যান মিয়ানমার থেকে বিপুল সংখ্যক জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের ভূয়শী প্রশংসা করেন।

উপ-প্রশাসক উল্লেখ করেন, ভাসানচরে আরো উন্নয়নের সম্ভাবনা রয়েছে।

তিনি ভাসানচরে প্রাথমিক শিক্ষা, জীবিকা, যোগাযোগ ও যাতায়াত সুবিধার ব্যবস্থা করার ওপর জোর দেন।

Tags: মার্কিন যুক্তরাষ্ট্রমিয়ানমাররোহিঙ্গা প্রত্যাবাসন
Previous Post

শ্রীলঙ্কার অনুশীলন ম্যাচে বৃষ্টির বাগড়া

Next Post

বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি মিলল বাউচারের

Next Post
বাংলাদেশ ক্রিকেট কোচ মাঠে প্রশিক্ষণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি মিলল বাউচারের

বাংলাদেশের দুই ক্রীড়াবিদ ব্রোঞ্জ পদক জেতা উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কম্পাউন্ডের মিশ্র ইভেন্টেও বাংলাদেশের ব্রোঞ্জ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT