চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে ‘স্থায়ী কার্যালয়’ দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 09, মে 2022
in বাংলাদেশ
A A
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের জন্য বসুন্ধরা গ্রুপের স্থায়ী কার্যালয় উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে (ক্র্যাব) স্থায়ী কার্যালয় দেওয়ার ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।

রোববার রাতে বসুন্দরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের সঙ্গে ক্রাব কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎকালে তিনি এ ঘোষণা দেন।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এমডি’র বাসভবনে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল-এর নেতৃত্বে ক্র্যাব নেতৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাত করেন। এসময় ক্র্যাব উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার সন্ধ্যায় ক্র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

সেসময় ক্র্যাবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সায়েম সোবহান আনভীর বলেন, ‘সাংবাদিকরা দেশ ও জাতির জন্যে নিবেদিত থাকায় বসুন্ধরা গ্রুপও সাংবাদিকদের কল্যাণে অবদান রেখে আসছে। সৎ-নির্ভীক প্রকৃত সাংবাদিকতা বিকশিত করতে বসুন্ধরা গ্রুপ ইতিমধ্যেই কয়েকটি মিডিয়া হাউজ প্রতিষ্ঠা করেছে- যাতে সাংবাদিকদের কর্মসংস্থান সৃষ্টি হয়। সাংবাদিকরা যখন যে সমস্যা বা সংকটে সহায়তা চেয়েছে- বসুন্ধরা গ্রুপ আন্তরিকতার সাথে পাশে থেকেছে। ভবিষ্যতেও যে কোনো পরিস্থিতিতে সাংবাদিকরা আমাকে পাশে পাবেন। বাংলাদেশের সাংবাদিকতা বিশ্বমানে উন্নীত হোক, সাংবাদিকরা তাদের প্রকৃত মর্যাদা লাভ করুক, ভালো থাকুক সকল সাংবাদিক- এই প্রত্যাশা রাখছি।’

তিনি ক্র্যাবের জন্য দ্রুততম সময়ের মধ্যে একটি নিজস্ব স্থায়ী কার্যালয় দেয়ার নিশ্চয়তা প্রদান করেন। এছাড়া কোনো ক্র্যাব সদস্য মারা গেলে পরিবারকে তিন লাখ টাকা প্রদান, কোনো ক্র্যাব সদস্য গুরুতর অসুস্থ বা পেশাগত দায়িত্ব পালনকালে আহত হলে ন্যূনতম ৫০ হাজার টাকা সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।

সাক্ষাৎকালে ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের প্রত্যাশা লিখিত আকারে উপস্থাপন করেন। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনযোগ সহকারে তা শোনেন।

এরপর ক্র্যাবের প্রধান উপদেষ্টা শংকর কুমার দে, উপদেষ্টা খায়রুজ্জামান কামাল, এস এম আবুল হোসেন, পারভেজ খান, মধুসূদন মন্ডল ও ফখরুল আলম কাঞ্চন বক্তব্য রাখেন।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ক্র্যাব নেতৃবৃন্দ ও উপদেষ্টাবৃন্দের বক্তব্য ও প্রত্যাশা গুরুত্বসহকারে গ্রহণ করেন।

Tags: ক্র্যাববসুন্ধরা গ্রুপসৌজন্য সাক্ষাৎ
Previous Post

এএফসি কাপে খেলতে পারবেন ‘বাংলাদেশি’ কিংসলে

Next Post

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদত্যাগের পরে সংঘর্ষ, সরকারদলীয় এমপি নিহত 

Next Post
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদত্যাগের পর সংঘর্ষে রাস্তায় ধোঁয়া ও অগ্নিসংযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদত্যাগের পরে সংঘর্ষ, সরকারদলীয় এমপি নিহত 

প্রতিবাদে অংশ নেওয়া মানুষজন জামালপুরে জমায়েত. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুরে 'গলুই'-এর প্রদর্শনী বন্ধের নির্দেশনায় প্রতিবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT