চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটির জার্সিতে আগুয়েরোর আইকনিক গোলের ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 09, মে 2022
in ফুটবল, স্পোর্টস
A A
আগুয়েরো জার্সি ও ফুটবল, সিটির আইকনিক গোলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১২ সালের ১৩ মে, ইতিহাদ স্টেডিয়ামে অধীর অপেক্ষায় ম্যানচেস্টার সিটির সমর্থকরা। কিন্তু এত সহজে কি ধরা দেয় প্রিমিয়ার লিগ শিরোপা! কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে দর্শকদের হতাশ করেননি সার্জিও আগুয়েরো। ম্যাচের অতিরিক্ত সময়ে অসাধারণ এক গোলে আকাঙ্ক্ষিত উদযাপনের উপলক্ষ এনে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার। কান্নায় ছাপিয়ে যাওয়া উদযাপন, করতালি আর প্রথম লিগ শিরোপা জয়ের আনন্দে ততক্ষণে হুলস্থূল কাণ্ড সিটিজেনদের ডেরায়।

আকাশে টি-শার্ট ছুঁড়ে আগুয়েরোর সেদিনের উদযাপন পেরিয়ে যেতে চলছে একযুগ। গত গ্রীষ্মে সিটিজেনদের ডেরা ছাড়ার পর ফুটবলের সঙ্গেই আর নেই তিনি। তার অবদান অবশ্য ভুলছে না ইংলিশ ক্লাবটি। আগুয়েরোর সেই টাইটেল-ক্লিনিং গোলের একযুগ পূর্তিতে নতুন প্রশিক্ষণ জার্সি পরে শ্রদ্ধা জানাবে পেপ গার্দিওলার সিটি।

নতুন জার্সিতে ঐতিহ্যবাহী হালকা-নীল স্ট্রাইপের সঙ্গে একটি সাদা বেস রাখা হয়েছে। জার্সিতে ক্লাব ব্যাজের চারপাশে থাকছে সোনালী রংয়ের প্রলেপ। কুইন্সের বিপক্ষে আগুয়েরোর সেই আইকনিক গোলটির ছবিও জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে।

আগুয়েরোর শ্রদ্ধায় শুধু টি-শার্টই নয়, সেদিনের ম্যাচে আর্জেন্টাইন তারকা যে জুতো পরেছিলেন, সেই রং ও ডিজাইনের জুতাও এনেছে সিটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পুমা। বিশেষ-সংস্করণের জুতার গায়ে বিখ্যাত ওই গোলের স্বারক হিসেবে লেখা থাকবে ৯৩:২০। ১৩ মে ঐতিহাসিক দিনটিতে পুমা স্টোরস এবং সিটির অফিসিয়াল দোকান থেকে জার্সি ও জুতাগুলো সংগ্রহ করতে পারবেন সমর্থকরা।

সাবেক ক্লাবের এমন সম্মানে আপ্লুত আগুয়েরো। অনুশীলন জার্সি উন্মোচনের সময় বলেছেন, ‘এটা অনেক বড় সম্মানের। ম্যানচেস্টার সিটিতে অবিশ্বাস্য কিছু বছর পার করেছি। কিন্তু ৯৩:২০ গোলটি আমার জন্য স্পেশাল। সেদিনের প্রত্যাবর্তন, স্টেডিয়ামের পরিবেশ, শিরোপা— এর মতো কিছু আর অনুভব করিনি।’

২০১১-২১ সাল, দশ বছরের ক্যারিয়ারে সিটিজেনদের হয়ে অনেককিছু জিতেছেন আগুয়েরো। ক্লাবটির হয়ে জালের দেখা পেয়েছেন ২৬০ বার। বহুদিনের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনায় গিয়েছিলেন। কিন্তু হৃদরোগের কারণে তাকে দ্রুতই ফুটবল ছাড়তে হয়েছে। গত বছরের ডিসেম্বরে ৩৩ বছর বয়সে অবসরের সিদ্ধান্ত নেন আর্জেন্টাইন তারকা।

Tags: আগুয়েরোআর্জেন্টিনাগার্দিওলাপ্রিমিয়ার লিগম্যান সিটি
Previous Post

উত্তর আমেরিকার ১১২ প্রেক্ষাগৃহে চলবে ‘পাপ পুণ্য’

Next Post

ভোজ্যতেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

Next Post
বাণিজ্যমন্ত্রীর ভোজ্যতেলের দাম বৃদ্ধি নিয়ে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোজ্যতেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

চান্দিনায় এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ আটক, আহত ও গ্রেপ্তার ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চান্দিনায় এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT