চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রে রবি ঠাকুর

রাধামাধব মণ্ডল by রাধামাধব মণ্ডল
6:10 অপরাহ্ন 08, মে 2022
in বিনোদন
A A
রবী ঠাকুরের ছবি, চলচ্চিত্রের দৃশ্য, বাংলার সাহিত্য ও সংস্কৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের রবীন্দ্রনাথ। তিনি সব হতে আপন। আত্মার শান্তি। প্রাণের আনন্দ তিনিই। সেই কবি রবীন্দ্রনাথের পর, চিত্রী রবীন্দ্রনাথ জয়ী হয়েছেন, মানুষের প্রেমেই সময়ের স্রোতে। পাণ্ডুলিপির পাতায় পাতায় তাঁর আঁকিবুঁকি নজরে এসেছে বিশ্ববাসীর। তাঁর গানও সাগরপারী দিয়েছে, অনেক আগেই। নাটক, প্রবন্ধ ও জীবনী লেখার পর সিনেম্যাটিক অভিযোজনে, বিশেষ করে চিত্রনাট্যে রবি ঠাকুরের লেখা চিরকালের কাছের। বর্তমানে খুব কম মানুষকেই ভারতীয় সিনেমার ক্রমবিকাশে লেখক রবীন্দ্রনাথের নিবিড় যোগ আর অবদান নিয়ে কথা বলতে শোনা যায়।

বাংলা ও বাঙালির মননে যিনি সার্ধশতবর্ষ পেরিয়ে গেলেও আজও একই তেজে দীপ্ত, তাঁকে আর যে ভাবেই হোক প্রাসঙ্গিক করে তোলা যায় কী না, এই আলোচনায় যাওয়া মানে নিজের নিজেকে বাঙালির থেকে দূরে রাখাই শ্রেয়। কারণ তিনি আমাদের মধ্যে বহমান। এখনও আমরা জাতে বাঙালি আর তালে রবি সেই “… তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে…”। সেই তালে তাই বছরের পর বছর ধরে সুর বেঁধে চলেছে একের পর এক সিনেমা। গল্প, স্ক্রিপ্ট, গান, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা ট্রানজিশন, ভরসা সেই রবি ঠাকুরেই।

সময়ের বদল এসেছে, মানুষের চারিত্রিক আয়োজনে পরিবর্তন এসেছে, নির্বাক ছবির সময় থেকে সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল সেন হয়ে ঋতুপর্ণ- অপর্ণা- সৃজিত-শিবপ্রসাদে এসেও বড়পর্দায় কিন্তু আজও সেই নামটিই রয়ে গিয়েছে ‘রবীন্দ্রনাথ ঠাকুর’, কাহিনী-গল্প-গান-নাটকে এখনও তিনিই বাংলা ছবির অবলম্বন। খুব কম মানুষকে ভারতীয় অঞ্চলের সিনেমার ক্রমবিকাশের ধারায় রবীন্দ্রনাথের নিবিড় যোগ নিয়ে কথা বলতে শোনা যায়। সিনেম্যাটিক অভিযোজনে, বিশেষ করে চিত্রনাট্যে, গানে রবি ঠাকুরের লেখা চিরকালের কাছের, পছন্দের।

অথচ তিনি সিনেমা সম্পর্কে বলেছিলেন, সিনেমা যেহেতু একটি নতুন আর্ট ফর্ম, সে কারণেই নাকি তাঁর সাহিত্যের ক্রীতদাস হয়ে থাকা উচিত নয়। সোভিয়েত ইউনিয়নে গিয়ে আইজেনস্টাইনের ‘ব্যাটেলশিপ পোটেমকিন’ আর ‘জেনারেল লাইন’ দেখে উদ্বুদ্ধ হন ঠিকই, কিন্তু সিনেমার সমালোচনায় মুখর থেকেছেন নিজে সর্বদা। তাই তো পরবর্তীতে নির্বাক ছবিতে ইন্টার টাইটেলের বেশি ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছিলেন তিনি স্বয়ং।

ভারতীয় সিনেমাতেও রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যের ব্যবহার শুরু হয় নিবার্ক ছবির সময়েই। নরেশ মিত্র আর নাট্যজন শিশির ভাদুড়ি বেশকিছু ছবি তৈরি করেছিলেন রবি ঠাকুরের লেখা নির্ভর করে, ভাব অবলম্বনে। ‘মানভঞ্জন’ (১৯২৩), রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে এটিই ছিল প্রথম চলচ্চিত্র। এরপরে আসে নাভাল গান্ধীর ‘বলিদান’ (১৯২৭)। নাট্যজন শিশির কুমার ভাদুড়ির পরিচালনায় ‘বিচারক’ (১৯২৯) এবং ‘বিসর্জন’ (১৯২৯) একই সময়ে তৈরি দুটি ছবি নির্মিত হয়।

পরিচালক মধু বসু তৈরি করেন ‘গিরিবালা’ (১৯২৯)। পর পর দুটি ছবি তৈরি হয় রবীন্দ্রনাথের সৃষ্টির উপরেই। কবিগুরু নিজে মধু বসুকে সাহায্য করেছিলেন চিত্রনাট্য তৈরিতে, শোনা যায়। রবীন্দ্রনাথের কাব্যের ব্যবহারে তৈরি হয় ‘মানভঞ্জন’ এবং ‘দালিয়া’ ছবি। এমনকি ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘তপতী’ তৈরি হওয়ার কথা হলে, তাতে মুখ্য চরিত্রে ছিলেন রবীন্দ্রনাথ স্বয়ং। তবে এ ছবির কাজ শেষ হয়নি।

১৯৩২ সালে রবীন্দ্রনাথের পরিচালিত একমাত্র ছবি তৈরি হয় ‘নটীর পূজা’। মঞ্চস্থ হওয়ার সময় শুটিং করা এই ছবি অনেকটা পরীক্ষামূলকই বটে। শান্তিনিকেতনে তাঁর ছাত্র-ছাত্রীদের নিয়ে দুটো স্টেশনারি ক্যামেরা সহযোগে মাত্র পাঁচদিনে শুটিং হয়েছিল ‘পূজারিণী’ কবিতার নাট্যরূপ। নরেশ মিত্রের পরিচালনায় নির্বাক ছবি ‘নৌকাডুবি’ (১৯৩৮) তৈরি হয় পরবর্তীতে।

Tags: গল্পচলচ্চিত্রভারতীয় সিনেমারবি ঠাকুরসিনেমা
Previous Post

কলেজছাত্রী হত্যায় গ্রেপ্তার ২

Next Post

আক্ষেপ ঘোচাতে আইপিএলে ফিরবেন গেইল

Next Post
আইপিএলে গেইলের ছবি, তিনি লাল টুপি ও ক্রিকেট ব্যাট হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আক্ষেপ ঘোচাতে আইপিএলে ফিরবেন গেইল

জ্বালানি তেলের পাম্প ও যানবাহন, বাংলাদেশে তেলের সংকটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরাঞ্চলের ৮ জেলায় জ্বালানি তেলের সংকট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT