চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ১৮ রাজ্যের ৫২ শহরে ‘রিকশা গার্ল’র প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 অপরাহ্ন 08, মে 2022
in বিনোদন
A A
বাংলাদেশের রিকশা গার্লের ছবি, প্রদর্শনী চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

নন্দিত নির্মাতা অমিতাভ রেজার আলোচিত সিনেমা ‘রিকশা গার্ল’-এর বর্ণিল প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র জুড়ে। চলতি মে মাসে দেশটির ১৮ রাজ্যের ৫২ শহরে চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন দর্শকরা।

বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কার বিজয়ী ‘রিকশা গার্ল’-এর প্রদর্শনী যেসব রাজ্যে অনুষ্ঠিত হবে, সেগুলো হচ্ছে- নিউ ইয়র্ক, নিউ জার্সি, ফিলাডেলফিয়া, টেক্সাস, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, ওহাইও, ওকলাহোমা, লুইজিয়ানা, অ্যারিজোনা, অরেগন, নর্থ ক্যারোলাইনা, ইলিনয়, মিশিগান, ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়াতে।

ম্যানহাটনের ঐতিহ্যবাহী মুভি থিয়েটার ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’য় বৃহস্পতিবার (০৫ মে) জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘রিকশা গার্ল’-এর প্রিমিয়ার। নিউ ইয়র্কে চলচ্চিত্রটি উপভোগ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও। এবার মাসজুড়ে একে একে যুক্তরাষ্ট্রের প্রায় সব বড় শহরেই সিনেমাটি প্রদর্শিত হবে। যুক্তরাষ্ট্রে ‘রিকশা গার্ল’-এর স্ক্রিনিং এর দায়িত্বে রয়েছে ‘বায়োস্কোপ ফিল্মস’।

বাংলাদেশের রিকশা গার্লের ছবি, প্রদর্শনী দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এদিকে প্রিমিয়ার অনুষ্ঠানে দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সিনেমাটির নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, নির্বাহী প্রযোজক আসাদুজ্জামান সকাল, সহ-প্রযোজক মাহজাবিন রেজা, কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পী নভেরা রহমান, মোমেনা চৌধুরীসহ অন্যান্যরা। এছাড়া, সিনেমাপ্রেমীরা চলচ্চিত্রটির কলা-কুশলীদের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি পরিচালকের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বেও মিলিত হয়েছেন।

এ প্রসঙ্গে ‘রিকশা গার্ল’ ছবিটির পরিচালক অমিতাভ রেজা বলেন, “যুক্তরাষ্ট্রে যাত্রার শুরুতেই এমন অভাবনীয় সাড়া পেয়ে আমি মুগ্ধ। স্থানীয় বাসিন্দা ও আমাদের প্রবাসী ভাই-বোনেরা সবাই আগ্রহ নিয়ে ছবিটি উপভোগ করেছেন। মে মাসজুড়েই এ দেশের বিভিন্ন রাজ্যের বড় বড় শহরে ‘রিকশা গার্ল’ প্রদর্শিত হবে। আমি সবাইকে সিনেমা হলে চলচ্চিত্রটি উপভোগের নিমন্ত্রণ জানাচ্ছি।”

‘রিকশা গার্ল’- কবে, কোন শহরে অনুষ্ঠিত হবে তা জানতে- ‘𝐌𝐎𝐕𝐈𝐄’ লিখে মেসেজ করতে হবে ‘+১(৮৮৮) ৪৭৪-০২৫৬’ এই নাম্বারে।

‘আয়নাবাজি’ সিনেমার মাধ্যমে দেশের চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন অমিতাভ রেজা। ছবিটি দারুণ দর্শকপ্রিয়তা পায়। ‘রিকশা গার্ল’ অমিতাভ রেজার দ্বিতীয় সিনেমা, যেটির মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শকরা। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোরসাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। ‘নাইমা’ নামের এক কিশোরী’কে ঘিরে আবর্তিত হয়েছে ‘রিকশা গার্ল’ ছবিটির গল্প। শিল্পী ‘নভেরা রহমান’ সিনেমাতে ’নাইমা’ চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র ও অন্যান্যরা। ‘রিকশা গার্ল’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ।

‘রিকশা গার্ল’ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ‘প্রেসকট ফিল্ম ফেস্টিভ্যাল’, জার্মানির ‘শ্লিঙ্গেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে ও সিনেমা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’ সিনেমার প্রযোজকরা হলেন, জিয়াউদ্দিন আদিল, ফরিদুর রেজা সাগর ও এরিক জে অ্যাডামস।

Tags: অমিতাভ রেজা চৌধুরীলিড বিনোদন
Previous Post

বরিশালে ভাসমান পদ্ধতিতে বরবটি চাষ

Next Post

মা-কে ঘিরে বলিউডের হৃদয়স্পর্শী পাঁচ গান

Next Post
বাবা-মা ও শিশুর মধ্যে প্রেম ও বন্ধুত্বের সুন্দর মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মা-কে ঘিরে বলিউডের হৃদয়স্পর্শী পাঁচ গান

রেলমন্ত্রী শফিকুল ইসলাম বিব্রত অবস্থায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিব্রত’ রেলমন্ত্রী, শফিকুলের বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT