চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় মৃত্যুর ‘প্রকৃত সংখ্যা’ নিয়ে মুখোমুখি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ভারত সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:36 পূর্বাহ্ন 06, মে 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শহরের রাস্তায় বিভিন্ন স্থানে মোমবাতি জ্বালানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, কোভিড-১৯ এ সর্বোচ্চ মৃত্যু হয়েছে ভারতে। কিন্তু মৃত্যুর সংখ্যা গণনা করার ডব্লিউএইচও’র পদ্ধতিকে ‘অবৈজ্ঞানিক এবং ত্রুটিপূর্ণ’ বলে আখ্যা দিয়ে এটি ভুল তথ্য বলে দাবি করেছে ভারত সরকার।

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, মৃত্যু সংখ্যা গণনায় ব্যবহৃত ডব্লিউএইচও’র গাণিতিক মডেলকে ভারত ভুল বলে দাবি করে এই পরিসংখ্যান বাস্তবতা থেকে সম্পূর্ণ ভিন্ন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়। ভারতে জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য ‘অত্যন্ত কার্যকরী’ ব্যবস্থা রয়েছে বলে দাবি করে সেদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ডব্লিউএইচও-এর তথ্য সংগ্রহের পদ্ধতি পরিসংখ্যানগতভাবে ত্রুটিপূর্ণ এবং বৈজ্ঞানিকভাবে প্রশ্নবিদ্ধ।

গতকাল বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ৪৭ লাখ অতিরিক্ত মানুষের কোভিডে মৃত্যু হয়েছে। যা সরকারি পরিসংখ্যানের ১০ গুণ বেশি এবং বিশ্বব্যাপী কোভিড মৃত্যুর এক তৃতীয়াংশ।

কিন্তু ভারতের সরকারি হিসেবে ২০২০ সালে ৪ লাখ ৭৪ হাজার ৮০৬ জনের ‘অতিরিক্ত’ মৃত্যু তালিকাবদ্ধ করা হয়, অর্থাৎ এটিই স্বাভাবিকের চেয়ে বেশি মৃত্যু ছিলো।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানায়, ভারত ধারাবাহিকভাবে ডব্লিউএইচওর এই প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছে কারণ তারা সতেরোটি ভারতীয় রাজ্যের বিষয়ে তথ্য সংগ্রহ করার জন্য কিছু ওয়েবসাইট এবং গণমাধ্যম প্রতিবেদনের সাহায্য নিয়েছে।

মন্ত্রণালয় বলে, ভারতের ক্ষেত্রে অতিরিক্ত মৃত্যুহার অনুমান করার জন্য তথ্য সংগ্রহের এই পদ্ধতি ত্রুটিপূর্ণ এবং বৈজ্ঞানিকভাবে প্রশ্নবিদ্ধ। তারা আগেই এই পদ্ধতি অনুসরণের প্রক্রিয়া, পদ্ধতি এবং ফলাফলের প্রতি আপত্তি প্রকাশ করা সত্ত্বেও, ডব্লিউএইচও অতিরিক্ত মৃত্যুর এই তালিকা প্রকাশ করেছে। এছাড়া সঠিক তথ্য লিপিবদ্ধ করার জন্য ভারত তাদেরকে সরকারি পরিসংখ্যানও পাঠিয়েছিলো বলে জানায় মন্ত্রণালয়।

ডব্লিউএইচও তাদের প্রতিবেদনে বলে, অতিরিক্ত মৃত্যুহার গণনা করা হয় মৃত্যুর সংখ্যা এবং আগের বছরের তথ্যের ভিত্তিতে মহামারীর অনুপস্থিতিতে প্রত্যাশিত সংখ্যার মধ্যে পার্থক্য হিসাবে।

অতিরিক্ত মৃত্যুর মধ্যে শুধু সরাসরি (রোগের কারণে) মৃত্যু নয় বরং পরোক্ষভাবে (স্বাস্থ্য ব্যবস্থা এবং সমাজে মহামারীর প্রভাবের কারণে) অর্থাৎ এখানে কোভিড-এর সাথে সম্পর্কিত মৃত্যুও অন্তর্ভুক্ত। পরোক্ষভাবে কোভিড-১৯-এর সাথে যুক্ত মৃত্যুগুলো অন্যান্য স্বাস্থ্যগত অবস্থার জন্য দায়ী যার জন্য তারা প্রতিরোধ এবং চিকিত্সা সুযোগ পায়নি।

ডব্লিউএইচও আরও বলেছে, তারা যে গাণিতিক মডেলটি বেছে নিয়েছে তা অনেক দেশে এখনও নির্ভরযোগ্য মৃত্যুহার গণনায় ব্যবহৃত হয়ে থাকে।

Tags: করোনা ভাইরাসকোভিড-১৯
Previous Post

সেনাবাহিনী ও সিআইডির ভুয়া আইডি কার্ডসহ এক ব্যক্তি র‍্যাবের হাতে গ্রেপ্তার

Next Post

রিয়ালের ত্রাতা রদ্রিগোর অর্জনে উল্লাসিত পেলে

Next Post
পেলে ও রদ্রিগো একসঙ্গে হাসিমুখে, ফুটবল মাঠে উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের ত্রাতা রদ্রিগোর অর্জনে উল্লাসিত পেলে

পুরানো গ্যাস চুলা ও রান্নার সরঞ্জাম, মানিকগঞ্জে তীব্র গ্যাস সংকটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মানিকগঞ্জে তীব্র গ্যাস সংকট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT