চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য আটক

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
9:29 পূর্বাহ্ন 05, মে 2022
in অপরাধ, জনপদ, জয়পুরহাট
A A
আটক চোর চক্রের সদস্যরা মোটরসাইকেলসহ জেল হাজত থেকে বের হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের আমতলী এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, জয়পুরহাট পৌর এলাকার হাতিল গাড়িয়াকান্ত মহল্লার মামুনের ছেলে সুমন (২০) ও আদর্শপাড়া জিল্লুরমোড় মহল্লার মঞ্জুরুলের ছেলে আলিফ (১৯)।

পুলিশ জানিয়েছে, ঈদের দিন গত মঙ্গলবার রাত ১২ টার দিকে শহরের আমতলী এলাকার বাজলা স্কুলের সামনে থেকে আমজাদ হোসেন নামে এক ব্যক্তির ব্যবহৃত ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়ে যায়। চুরির ঘটনাটি সাথে সাথে সদর থানায় অবহিত করলে ওই রাতেই মোটরসাইকেল উদ্ধারে মাঠে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তা ও সোর্স নিয়োগের মাধ্যমে এই উদ্ধার তৎপরতা চালায়।

একপর্যায়ে পুলিশ জানতে পারে জেলার আক্কেলপুর উপজেলার হাসতা বসন্তপুর এলাকায় চুরি হওয়া মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য সুমন অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল, মোটরসাইকেলের চাবি, ২টি মাষ্টার কি সহ তাকে আটক করা হয়। পরে সুমনের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে আলিফকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান জানান, আটককৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে মোটরসাইকেল চুরি করে আসছিলো। তারা এর আগেও এ জেলা থেকে মোটরসাইকেল চুরি করে আশেপাশের জেলায় সরবরাহ করেছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

Previous Post

রাশিয়া ইউক্রেন যুদ্ধে আক্রমণের শিকার সংবাদকর্মীরা

Next Post

রেকর্ড দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি

Next Post
ম্যারাডোনার হ্যান্ড অব গড জার্সি প্রদর্শনীতে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি

প্রবাসী বাংলাদেশীরা সমুদ্রের পাশে ঈদ উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের ঈদ উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT