চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাপিত আনোয়ারের তাক লাগানো ভাস্কর্য

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
9:28 অপরাহ্ন 04, মে 2022
in - সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A
নাপিত আনোয়ারের তৈরি ভাস্কর্য, কাঠের শিল্পকর্ম. Channel i News - চ্যানেল আই নিউজ

নাপিত হিসেবে দিনে মানুষের চুল কাটেন তিনি। আর রাতের অবসরে তৈরি করেন ভাস্কর্য। কোনো প্রশিক্ষণ ছাড়াই কাজের ফাঁকে বিভিন্ন কবি, সাহিত্যিক, জ্ঞানী-গুণী ব্যক্তি ও প্রাকৃতিক দৃশ্যের কাঠের ভাস্কর্য তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন জয়পুরহাটের ফকির আনোয়ার হোসেন। এখন তাকে নিয়ে এখন চলছে নানা আলোচনা।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শূন্যরেখা গ্রামের ছোট্ট জরাজীর্ণ খুপরি ঘরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন আনোয়ার হোসেন। পেশায় একজন নাপিত। এ কাজের আয় দিয়েই চলে তার সংসার। রাতের অবসরে কাঠ দিয়ে তৈরি করেন নানা ধরনের ভাস্কর্য। তার তৈরি এসব ভাস্কর্য সেই খুপরি ঘরে সাজিয়ে রাখেন। তবে ভাস্কর্যগুলো বিক্রির জন্য নয়, শুধু প্রদর্শনের জন্য তৈরি করেন আনোয়ার।

সরেজমিনে আনোয়ার হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম, লালন শাহ্, বাবা শেখ ফরিদসহ বেশ কিছু গুণী ব্যক্তির কাঠের তৈরি ভাস্কর্য শোভা পাচ্ছে তার ঘরে।

তিনি এখন ঝড়ে ভেঙেপড়া কৃষ্ণচূড়া গাছের গোড়ায় হাঁতুড়ি বাটাল দিয়ে লালনের ভাস্কর্য তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তার এই ভাস্কর্য দেখতে জয়পুরহাট-হিলি সড়ক হয়ে যে সকল পথচারী নিয়মিত চলাচল করেন, তাদের অনেকেই এখানে আসেন। ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে অপলক দৃষ্টিতে তার নিপুণ হাতের কাজ দেখে পুলকিত হন আগন্তুক দর্শনার্থীরা।

তাদেরই একজন আরিফুর রহমান বলেন, এই সড়ক দিয়েই আমাকে সব সময় যাতায়াত করতে হয়। যাওয়ার পথে অথবা ফেরার পথে আমি এখানে দাঁড়াই এবং তার কাজ মনযোগ দিয়ে দেখি। খুব যত্ন দিয়ে ভাস্কর্য তৈরি করেন তিনি। একটি পছন্দের ভাস্কর্য তার কাছ থেকে কিনতে চেয়েছিলাম; কিন্তু বিক্রি করতে রাজি হননি।

আনোয়ার হোসেন বলেন, ‘সংসার চালানোর জন্য নাপিতের কাজ করি আর চিত্তের ক্ষুধা মেটানোর জন্য অবসরে পেলেই ভাস্কর্য তৈরির কাজ করি। এটা নেহাতই শখের বশে, বিক্রির জন্য নয়। আমার টাকা-পয়সা নেই। তবে না খেয়ে থাকতে হয় না।’

‘‘ইচ্ছা আছে, মিনি লালন একাডেমি বানাবো। সেখানে আমার তৈরি ভাস্কর্যগুলো প্রদর্শনের জন্য রেখে দেবো। যেন আমার মৃত্যুর পরও আমাকে মানুষ স্মরণে রাখে।’’

গুণি এই ভাস্কর্য শিল্পীকে প্রয়োজনীয় অর্থ, পরামর্শ ও প্রশিক্ষণ দেয়া গেলে তিনি জাতীয় পর্যায়েও অবদান রাখতে পারে এমনটাই মনে করছেন এলাকার সংস্কৃতি বোদ্ধারা।

 

Tags: কবিপ্রদর্শনভাস্কর্যমহাত্মা গান্ধীরবীন্দ্রনাথ ঠাকুরশেখ হাসিনাসাহিত্যিক
Previous Post

সর্বাধিক আয়ের তালিকায় ‘কেজিএফ ২’, ‘ট্রিপল আর’

Next Post

হিলি সীমান্তের শূন্যরেখায় উপচে পড়া ভিড়

Next Post
হিলি সীমান্তে উপচে পড়া ভিড়, বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

হিলি সীমান্তের শূন্যরেখায় উপচে পড়া ভিড়

রংপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষের পর হাসপাতালে রোগীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT