চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি

নীলাদ্রি শেখর by নীলাদ্রি শেখর
2:55 অপরাহ্ন 03, মে 2022
in বাংলাদেশ
A A
Bangladeshi men in prayer during a religious gathering at Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য এবং কয়েকজন কর্মকর্তাসহ মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

মঙ্গলবার বঙ্গভবনে ঈদুল ফিতরের নামাজ শেষে রাষ্ট্রপতি বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে সবার মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদুল ফিতরের অঙ্গীকার।

করোনা মহামারী শুরুর পর থেকে বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

সকাল সাড়ে নয়টায় বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত ঈদ জামাতে সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক পরে নামাজ আদায় করা হয়। রাষ্ট্রপতির পরিবারের সদস্যসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।

রাষ্ট্রপতি বলেন, ‘বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তাই এবার মানুষের মধ্যে বাঁধভাঙা আনন্দ উপভোগের প্রবণতা দেখা দিবে- এটাই স্বাভাবিক। তবে একটা কথা মনে রাখতে হবে, করোনা মহামারি নিয়ন্ত্রণে থাকলেও করোনা ভাইরাস পুরোপুরি শেষ হয়ে যায়নি।’

‘‘বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ আবারও বৃদ্ধি পাচ্ছে। তাই চলাফেরা ও জীবনাচারে সাবধানতা অবলম্বন না করলে যেকোনো সময় করোনা পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। আনন্দ করতে গিয়ে যেন আমরা বিপদকে ডেকে না আনি। তাই আসুন স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব পালন করি, দেশকে করোনামুক্ত রাখি।’’

Tags: ঈদুল ফিতর
Previous Post

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার

Next Post

ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে দিনাজপুরে ঈদের জামাত

Next Post
দিনাজপুরে ঈদের জামাতে মুসল্লিরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে দিনাজপুরে ঈদের জামাত

বাংলাদেশ নারী ক্রিকেটাররা, একত্রে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবার দেশে, তাদের ঈদ বিদেশে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT