চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলের সাফল্যে বিভ্রান্ত হবে না ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:50 অপরাহ্ন 02, মে 2022
in ফুটবল, স্পোর্টস
A A
Manchester City ফুটবল খেলোয়াড় মাঠে বল নিয়ে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিমিয়ার লিগের ট্রফির দখল নিতে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মাঝে চলছে মিউজিক্যাল চেয়ার খেলা। একবার ইয়ূর্গেন ক্লপের শিষ্যরা শীর্ষে তো পরের ম্যাচেই চেয়ার পুনরুদ্ধার করছে পেপ গার্দিওলার সিটি। পিছিয়ে থাকা অলরেডদের চোখে চোখে রাখছে সিটিজেনরা। তাদের সাফল্যে বিভ্রান্ত না হওয়ার কথাই বলেছেন এমেরিক লাপোর্তে।

সিটিজেনদের রক্ষণের ফরাসি-স্প্যানিশ তারকা জোর দিয়ে জানিয়েছেন, ক্লপের শিষ্যদের ঘরোয়া আধিপত্যে মোটেও বিভ্রান্ত নন তারা। বরং শিরোপার পথে অন্যতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বীদের উপর নজর রাখতে ভুলছেন না লাপোর্তেরা।

লিডসের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ের পর লাপোর্তে বলেছেন, ‘লিভারপুল জিতেছে আমরা তা জানতাম। তারা ভালো ফল পাচ্ছে এবং সেকারণে আমাদেরও ভালো করতে হয়েছিল। মনে করি পুরো মৌসুমে আমরা দুর্দান্ত পর্যায়ে ছিলাম এবং আরেকটি দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে চাপের প্রতিক্রিয়া জানাতে পেরেছি।’

নিউক্যাসলের বিপক্ষে কষ্টার্জিত জয়ে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছিল ক্লপের লিভারপুল। কয়েকঘণ্টা ব্যবধানে লিডসকে উড়িয়ে স্থান দখলে নেয় গার্দিওলার সিটি। এক পয়েন্ট এগিয়ে শিরোপার দৌড়ে দারুণভাবে এগিয়ে থাকা সিটিজেনরা চোখ রাখছে নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বীর উপর।

অলরেডদের খেলায় চোখ রাখার কথা স্বীকার করে লাপোর্তে জানিয়েছেন নিজেদের লক্ষ্যে অবিচল থাকার কথাও, ‘অবশ্যই, আমরা লিভারপুলের খেলা ও তার ফলাফলের উপর নজর রাখি। তবে আমরা নিজেদের ফলের উপর দৃষ্টি রাখি এবং আমাদের কাজটি নিশ্চিত করি।’

প্রিমিয়ার লিগে শীর্ষস্থান দখলে নিতে অলরেডদের সঙ্গে সিটিজেনদের ব্যবধান মাত্র এক পয়েন্টের। বাকি পাঁচ ম্যাচের কোনো একটিতে কেউ পা হড়কালেই শিরোপা নিশ্চিত করে ফেলতে পারে অন্যদল! তাই চাপটা পেপ গার্দিওলার সিটির যেমন, তেমনই ইয়ূর্গেন ক্লপের শিষ্যদেরও।

Tags: ক্লপগার্দিওলাপ্রিমিয়ার লিগম্যান সিটিলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

‘শাকিবকে নিয়ে ভুল বলেছিলাম, অনেক অভিমান জমে ছিল’

Next Post

করোনায় কোনো মৃত্যু নেই, দুই বছরের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

Next Post
বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় কোনো মৃত্যু নেই, দুই বছরের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

বাজারে সয়াবিন তেলের চাহিদা বেশি, উপচে পড়া ভিড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের আগে বাজার থেকে ‘উধাও’ সয়াবিন তেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT