তাদের জন্ম, বেড়ে ওঠা, মৃত্যু সব কিছুই হতো নৌকায়। বলছি পটুয়াখালীর রাঙ্গাবালীর মান্তা সম্প্রদায়ের কথা। ভাসমান জীবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে মান্তা সম্প্রদায়ের মানুষ পেয়েছে স্থায়ী ঠিকানা। নদী তীরবর্তী স্থানে বাড়ি পেয়েছে, ফিরেছে সমাজের মূলস্রোতে।








