চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শাকিব খানের সঙ্গে ছবি মুক্তি পেলে সেটা আলোচিত হয়ে যায়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:10 অপরাহ্ন 28, এপ্রিল 2022
in বিনোদন
A A
শাকিব খান ও অন্য একজনের সঙ্গে ছবি, আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপারস্টার শাকিব খানের জোড়া ছবি মুক্তি পাচ্ছে এই ঈদে। ‘গলুই’, ‘বিদ্রোহী’-দুই ছবির সঙ্গে মুক্তি পাচ্ছে সিয়ামের ‘শান’। বছরের পর বছর ঢাকাই চলচ্চিত্রাঙ্গন শাসন করছেন শাকিব। তার মতো চিত্রতারকার সঙ্গে প্রতিযোগিতায় কতটা টক্কর দিতে পারবেন সিয়াম, দর্শকের মনে ঘুরে ফিরে এই প্রশ্ন! 

দর্শকের এই প্রশ্ন তুলে ধরা হলে নায়ক সিয়াম বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর জবাব দেন। জানালেন, ২০১৮ সালে ‘পোড়ামন ২’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করি। তখনও এমন অবস্থা হয়েছিল। প্রথমদিকে একেবারে হল পাইনি। সেবার শাকিব ভাইয়ার ৩ ছবি মুক্তি পেয়েছিল। দর্শক প্রথমবার অনেক ভালোবাসা দিয়েছে। যেহেতু আমাদের বক্স অফিস নেই, কতটা ভালোবাসা পেয়েছি বললে আপ টু দ্য মার্ক আন্সার হবে। আমার জন্য এই পরিবেশটা একেবারে নতুন না।

‘শান’ মুক্তি উপলক্ষে বুধবার বিকেলে ডাকা সংবাদ সম্মেলনে শাকিব খান প্রসঙ্গে সিয়াম বলেন, শাকিব ভাইয়া এই ইন্ডাস্ট্রির এত বড়মাপের একজন অভিনেতা, সুপারস্টার- তার সঙ্গে যখন আমার ছবি মুক্তি পায় আমার কাজটা ভালো হোক বা খারাপ হোক অটোম্যাটিক আলোচিত হয়ে যায়। কারণ, গণমাধ্যম আমাকে তার বিপক্ষে দাঁড় করায় অথবা প্রতিযোগিতার কথা বলে। তবে আমি বিষয়টিকে প্রতিযোগিতা মনে করি না। আমার কাছে মনে হয়, এবারের ঈদ শাকিব ভাইয়ার ২ ছবির পুরো টিমের জন্য ও আমাদের ‘শান’ টিমের জন্য স্পেশাল। কারণ আমরা সবাই মিলে ফিল্মের ব্যবসা কিছুটা হলে ফিরিয়ে আনার চেষ্টা করছি।

কথা প্রসঙ্গে সিয়াম বলেন, সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই অনেক রকম মন্তব্য করে। কিন্তু আমি গোপনে বা প্রকাশ্যে কখনও অন্যকে ছোট করে বা আঘাত করে কিছু বলতে পছন্দ করি না। কাউকে বড় না করতে পারি, ছোট করাটা আমার কখনই উদ্দেশ্য থাকে না।

সিয়াম আরও বলেন, সিনেমাতে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চাই। সেই চেষ্টা করে যাচ্ছি। এজন্য দর্শকদের সাপোর্ট প্রয়োজন। অনুরোধ করবো না, যদি ভালো লাগে তবে নিজ দায়িত্বে ভালো কাজগুলোকে প্রমোট করুন। এতে আমাদের কাজগুলো দর্শক দেখলে নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হবে। আমরা উৎসাহিত হতে পারবো আরও ভালো ভালো কাজের জন্য। তাই ঈদে শুধু ‘শান’ নয়, ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ সবগুলো ছবি হলে গিয়ে উপভোগ করুন।

এম রাহিম পরিচালিত ‘শান’ বুধবার পর্যন্ত ৩৮টি সিনেমা হল চূড়ান্ত হয়েছে বলে জানায় নির্মাণ সংশ্লিষ্টরা। ছবিতে সিয়াম ছাড়াও অভিনয় করছেন পূজা, তাসকিন, মিশা সওদাগর, মুরাদ পারভেজ, চম্পা প্রমুখ। মানবপাচারের গল্পকে কেন্দ্র করে ছবির গল্প সাজিয়েছেন আজাদ খান। তিনি জানান, ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।

প্রযোজক আতিকুর রহমান জানান, শান নিয়ে ব্যবসা করতে হবে এমনটা নয়, দেশকে কিছু দেয়ার উদ্দেশ্যে এই ছবি তৈরি করেছি। কোনো কার্পণ্য করিনি। যেখানে যতটুকু দরকার দিয়েছি।

Tags: ঈদের ছবিগলুইচম্পাতাসকিনপূজাবিদ্রোহীমিশা সওদাগরমুরাদ পারভেজলিড বিনোদনশাকিব খানশানসিয়াম আহমেদ
Previous Post

করণের শো-তে প্রেমের গল্প বলবেন আলিয়া-রণবীর

Next Post

পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো

Next Post
পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো শপথ গ্রহণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো

নির্মাণাধীন ব্রিজের ধ্বংসপ্রাপ্ত অংশ, রাঙ্গামাটি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে নির্মাণাধীন ব্রীজ ভেঙ্গে শ্রমিক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT