চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যানফিল্ড: ভিয়ারিয়ালের অভিশপ্ত মাঠ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:04 অপরাহ্ন 27, এপ্রিল 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলায় গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে শেষ চারের প্রথম লেগে বুধবার লিভারপুলের বিপক্ষে নামবে ভিয়ারিয়াল। পরিসংখ্যান, অনুমান কিংবা শক্তিমত্তা— স্প্যানিশ ক্লাবটির থেকে সবদিকেই যোজন এগিয়ে ইয়ূর্গেন ক্লপের শিষ্যরা। খেলাটি আবার অ্যানফিল্ডে, যে মাঠটি ভিয়ারিয়ালের খেলোয়াড় ও কোচের কাছে মূর্তিমান আতঙ্কের নাম!

স্প্যানিশ লা লিগার ক্লাবটির জন্য অলরেডদের হোম ভেন্যু অভিশপ্তই বটে! সার্জি আউরিয়ের, ফ্রান্সিস কোকুয়েলিন, এতিয়েন ক্যাপসহ বর্তমান ইয়োলো সাবমেরিনদের আট সদস্য অ্যানফিল্ডে এখনও জয়ের স্বাদ পায়নি। হারের বৃত্ত ভাঙতে পারেননি ক্লাবটির বস উনাই এমেরিও।

অলরেডদের ডেরায় ফরাসি ডিফেন্ডার এতিয়েন ক্যাপ এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন। সাবেক ক্লাব ওয়াটফোর্ডের হয়ে খেলা প্রতিটি ম্যাচেই পেয়েছেন হারের স্বাদ। আরেক ফরাসি কোকুয়েলিনও ভুগেছিলেন আর্সেনালের জার্সিতে। আউরিয়ের, রাউল আলবিওল, ভিসেন্টে ইবোররা সবার ভাগ্যেই জুটেছিল ‘অভিশপ্ত’ হার।

ইয়োলোদের বস এমেরি লিভারপুলের মাঠে আর্সেনালের ডাগআউটে দাঁড়িয়ে হেরেছে দুবারের দুটিতেই। ২০১৮-১৯ সালের প্রথমটিতে ৫-১ বড় ব্যবধানের পর ৩-১ গোলে হারের স্বাদ নিয়েছেন স্প্যানিশ কোচ। এবার প্রথমবার অলরেডদের হোম ভেন্যুতে ভিয়ারিয়ালের হয়ে দাঁড়াবেন এমেরি।

‘অভিশপ্ত’ মাঠের বিষয়টি অগ্রাহ্য করার মতো যথেষ্ট যুক্তি থাকলেও পরিসংখ্যানে সালাহ-মানেদের চেয়ে পিছিয়ে ভিয়ারিয়াল। মুকুটের অন্যতম দাবিদার অলরেডরা, আবার জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখকে হারিয়ে সেমিফাইনালে এসেছে এমেরিকের দল। ফাইনালে যেতে তাই কেউ-কাউকে ছেড়ে কথা বলবেন না। অবশ্য মুখোমুখি দুদেখায় একটি করে জয় তুলে সমানে-সমান আছে দুই সেমিফাইনালিস্ট।

শক্তিমত্তা-ভবিষ্যদ্বাণী ছাপিয়ে চ্যাম্পিয়ন্স লিগ মহারণে ভিয়ারিয়াল জিতলে তারা হবে সেমিতে অ্যানফিল্ডে জয় পাওয়া প্রথম দল। একইসঙ্গে অঘোষিত ‘অভিশপ্তের’ হাত থেকেও রক্ষা পাবে।

Tags: অ্যানফিল্ডএমেরিক্লপচ্যাম্পিয়ন্স লিগভিয়ারিয়াললিভারপুল
Previous Post

দুই আন্তর্জাতিক আসরের ১৮ জনের বাংলাদেশ হকি দল

Next Post

মিরাজের জায়গায় চট্টগ্রাম টেস্টে নাঈম

Next Post
চট্টগ্রাম টেস্টে নাঈমের সঙ্গে সহকর্মীদের উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজের জায়গায় চট্টগ্রাম টেস্টে নাঈম

ব্যাটম্যান টু সিনেমার দুই প্রধান চরিত্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে 'ব্যাটম্যান টু', ফিরছেন প্যাটিনসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT