চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদরোগের ঝুঁকিতে বৃদ্ধি পায় স্মৃতিশক্তি হ্রাসের সমস্যা: গবেষণা 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:38 অপরাহ্ন 27, এপ্রিল 2022
in স্বাস্থ্য
A A
মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত ও সুস্থ অংশের তুলনা চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মৃতিশক্তি হ্রাস বা লোপ পাওয়ার মতো সমস্যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ডিমেনশিয়া। স্মৃতিভ্রংশের সমস্যা এমন একটি বিষয় যা প্রাথমিক অবস্থায় অবহেলা করেন অধিকাংশ মানুষই। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে স্মৃতিশক্তি হ্রাসের সমস্যা।

বিজ্ঞানীদের আশঙ্কা, ২০১৯ সালে বিশ্বজুড়ে এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা যেখানে ছিল প্রায় ৫ কোটি ৭০ লক্ষের কাছাকাছি, সেখান ২০৫০ সালে এই সংখ্যা বেড়ে হতে পারে ১৫ কোটি

এক হিসেবে দেখা যায়, বাংলাদেশে ২০১৫ সালে ডিমেনশিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো পাঁচ লাখ যা আগামী ২০৩০ সালে বেড়ে নয় লাখ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমেরিকান একাডেমি অব নিউরোলজির সাম্প্রতিকতম সংখ্যায় প্রকাশিত একটি গবেষণাপত্র বলছে হৃদ্‌রোগের রিস্ক ফ্যাক্টরগুলো বাড়িয়ে দিতে পারে ডিমেনশিয়ার আশঙ্কাও। যে যে বিষয়গুলো কোনও একটি বিশেষ রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় সেই বিষয়গুলোকে বিজ্ঞানের ভাষায় সংশ্লিষ্ট রোগের রিস্ক ফ্যাক্টর বলে।

উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, স্থূলতা ও ধূমপানের মতো বিষয়গুলোকে হৃদ্‌রোগের ঝুঁকির মূল কারণ হিসেবে ধরা হয়। বিজ্ঞানীদের দাবি এই কারণগুলো ডিমেনশিয়ার ঝুঁকিও অনেকটাই বাড়িয়ে দেয়। বিশেষ করে সবচেয়ে দুরারোগ্য ডিমেনশিয়া বা অ্যালঝাইমার্স দেখা দেওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় অনেকটাই।

মোট ১২৪৪ জন ব্যক্তি এই গবেষণায় অংশ নেন। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৫৫। বিজ্ঞানীরা ১০ বছর সময়কালে অংশগ্রহণকারী ব্যক্তিদের বয়স, লিঙ্গ, বিএমআই, রক্তচাপ, ধূমপানের আসক্তি ও ডায়াবিটিসের মতো বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

দেখা গিয়েছে ২২ শতাংশ ব্যক্তির এই সময়ে কোনও ধরনের সমস্যা দেখা যায়নি। গবেষণায় অংশগ্রহণকারীদের ৬০ শতাংশের ক্ষেত্রে ধীর গতিতে বেড়েছে সংবহনতন্ত্রের সমস্যা। আর শতকরা ১৮ ভাগ মানুষ অতি দ্রুত রোগাক্রান্ত হয়ে পড়েছেন।

যারা অতিদ্রুত হৃদ্‌যন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে অ্যালঝাইমার্স রোগটির ঝুঁকি প্রায় তিন থেকে ছয় শতাংশ বেশি বলে জানা গিয়েছে গবেষণায়। পাশাপাশি এই ব্যক্তিদের সাধারণ ডিমেনশিয়ার ঝুঁকিও তিন থেকে চার শতাংশ বেশি বলে মত গবেষকদের।

Tags: ডিমেনশিয়াহৃদরোগ
Previous Post

করাচিতে আত্মঘাতী হামলাকারী ছিলেন উচ্চশিক্ষিতা, দুই সন্তানের মা

Next Post

‘আমরা রিয়ালের কোমর ভেঙে দিতে পারতাম’

Next Post
দুটি ফুটবলার গোল উদযাপন করছে, মাঠে খেলা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা রিয়ালের কোমর ভেঙে দিতে পারতাম’

ঢাকার ৪১টি ওয়ার্ডে পার্ক বা খেলার জায়গার অভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার ৪১টি ওয়ার্ডে নেই পার্ক বা খেলার জায়গা 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT