চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের বেদনার কথা শুনলেন ড্যানিশ রাজকুমারী

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:33 অপরাহ্ন 26, এপ্রিল 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ড্যানিশ রাজকুমারীর সাক্ষাৎকারের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। রাজকুমারী ক্যাম্পে রোহিঙ্গাদের দৈনন্দিন জীবনযাপন এবং রাখাইন থেকে চলে আসার পেছনের ঘটনা প্রবাহের বিষয়ে কথা শুনেন তিনি।

সে সময় রোহিঙ্গাদের কথা মনযোগ সহকারে শুনেন ম্যারি এলিজাবেথ। রাজকুমারী পরিদর্শনকালে ক্যাম্পের বসবাসরত রোহিঙ্গাদের আবাসস্থলেও যান বলে জানান ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন কমান্ডার (এসপি) নাইমুল হক।

তিনি জানান, মঙ্গলবার সকাল নয়টার দিকে কুতুপালং ১৪ এপিবিএন আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। রোহিঙ্গা ক্যাম্প-৫ সিআইসি অফিসে তিনি এলে  আরআরআরসি কমিশনার শাহ মো. রেজওয়ান হায়াতের নেতৃত্বে একটি দল তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসপি নাইম জানান, এখানে কর্মকর্তাগণের সাথে মতবিনিময়ের পর তিনি রোহিঙ্গা ক্যাম্পের ওয়াচ টাওয়ার থেকে রোহিঙ্গা ক্যাম্পের দৃশ্য অবলোকন করেন। তারপর যান রোহিঙ্গা ক্যাম্প-৬ পরিদর্শন করেন।

সে সময় রোহিঙ্গা শিশু’র সাথে ছবি তোলেন রাজকুমারী । এরপর বেলা সোয়া ১২টা হতে সোয়া ২টা পর্যন্ত তিনি রোহিঙ্গা কো-অরডিনেশেন সেন্টারে অবস্থান করে আরআরআরসি কমিশনার, সকল ক্যাম্প সিআইসি ও অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এরপর ৪ জন নারী ও ৫ জন পুরুষ এফডিএমএনের সাথে কথা বলে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি মায়ানমার সেনাবাহিনীর অত্যাচারের কথা শুনেন।

পরবর্তীতে বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ নিয়ে বৃক্ষরোপন করে বনায়ন এর মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে সবুজ পরিবেশ পুনরুদ্ধার করার উপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি রোহিঙ্গা ক্যাম্পে ড্যানিশ রিফিউজি কাউন্সিল এর অন্যান্য কর্মকান্ড সম্পর্কে অবহিত হন বলে জানানো হয়।

রাজকুমারী বিকেলে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

সেখান থেকে ফিরে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজকুমারী পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবিরের মানবিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

সোমবার (২৫ এপ্রিল) বিকেলে একটি বেসরকারি বিমানে কক্সবাজারে পৌঁছান ড্যানিশ রাজকুমারি। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও পুলিশ সুপার মো. হাছানুজ্জামানসহ সংশ্লিষ্টরা।

বুধবার (২৭ এপ্রিল) সকালে রাজকুমারী হেলিকপ্টারে সাতক্ষীরার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

Tags: কক্সবাজারম্যারি এলিজাবেথ ডোনাল্ডসনরোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্প
Previous Post

রাশিয়ার ‘সারমাত’ ক্ষেপণাস্ত্রের আওতায় সারাবিশ্ব!

Next Post

ম্যাক্রোঁকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাক্রোঁকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

শেখ সাদী রমজানে উৎসবের মতো আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজান আমার কাছে উৎসবের মত : গায়ক শেখ সাদী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT