চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রের চালান ধ্বংসের দাবি রাশিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 পূর্বাহ্ন 24, এপ্রিল 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়ার হামলায় ধ্বংসপ্রাপ্ত ট্যাংক ও ধোঁয়া উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পাঠানো একটি অস্ত্রাগার (লজিস্টিক টার্মিনাল) ধ্বংস করেছে বলে দাবি করেছে রাশিয়া। ওডেসার ওই অস্ত্রাগারে বিদেশীদের পাঠানো অস্ত্রের বড় একটি চালান ছিল জানিয়েছে মস্কো।

রাশিয়ার সংবাদ সংস্থা আরটি জানায়, স্থানীয় সময় শনিবার ওই অস্ত্রাগারটি ধ্বংস করা হয়।

শহর কর্তৃপক্ষ দাবি করেছে, বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এছাড়া আরও চারটি আক্রমণ চালানো হয় যার মধ্যে একটি সামরিক ঘাটিতে এবং কিছু আবাসিক ভবনে আঘাত করা হয়।

তবে প্রাথমিকভাবে সামরিক ঘাঁটিতে আক্রমণ চালাতে গিয়ে আবাসিক ভবনগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রাশিয়ার সামরিক মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভের মতে, স্থানীয় সময় শনিবার বিকেলে একটি উচ্চ দূরপাল্লার বায়ুচালিত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ওডেসার কাছে একটি সামরিক বিমানঘাঁটিতে অবস্থিত একটি অস্ত্রাগারে হামলা করা হয়েছিল, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো থেকে প্রাপ্ত বিদেশী অস্ত্রের একটি বড় ভান্ডার ছিল।

সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়া বারবার ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিরুদ্ধে ন্যাটোকে সতর্ক করেছে এবং মস্কো বলেছে তারা অস্ত্রের সরবরাহকে সামরিক অভিযানে অংশ হিসেবে বিবেচনা করবে।

ওডেসার আঞ্চলিক জরুরি পরিষেবাগুলো আগেই জানিয়েছিলো, রাশিয়ার গোলাগুলির কারণে একটি ১৬ তলা আবাসিক ভবনে আগুন লেগেছে, যে আগুন প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা হয়।

রাশিয়ার এই আক্রমণের কথা স্বীকার করে এক বিবৃতিতে ইউক্রেন বলে, এই আক্রমণে একজন শিশুসহ ৬ জন নিহত হয়েছে এবং ১৮ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপ থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে, ৮৬ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় ইউক্রেন কর্তৃপক্ষ।

Tags: ইউক্রেনওডেসারাশিয়া-ইউক্রেন যুদ্ধ
Previous Post

চার ম্যাচ আগেই শিরোপা পুনরুদ্ধার পিএসজির

Next Post

রানা প্লাজা ট্র্যাজেডির নয় বছর আজ

Next Post
রানা প্লাজা ট্র্যাজেডির নয় বছর, ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রানা প্লাজা ট্র্যাজেডির নয় বছর আজ

বাংলাদেশের রেকর্ড রিজার্ভের জন্য মার্কিন ডলার ব্যাংকনোট. Channel i News - চ্যানেল আই নিউজ

মহামারীতে অন্যরা ভুগলেও বাংলাদেশের রেকর্ড রিজার্ভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT