চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কেজিএফ ২’: প্রেক্ষাগৃহে দর্শকের মধ্যে হট্টগোল, গুলিবিদ্ধ যুবক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 22, এপ্রিল 2022
in বিনোদন
A A
বৃহৎ জনসমাগম, সিনেমা মুক্তি উৎসবের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কেজিএফ’কে ঘিরে ভারতীয় দর্শকদের উত্তেজনা যেন কোনভাবেই শেষ হচ্ছে না। তারই প্রেক্ষিতে সিনেমাটি দেখতে গিয়ে এবার মর্মান্তিক পরিণতির শিকার হয়েছেন কর্ণাটকের বসন্ত কুমার নামে এক যুবক। সিনেমা হলে তর্কে জড়িয়ে গুলিবিদ্ধ হয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম বলছে, ঘটনার দিন কর্ণাটকের রাজশ্রী সিনেমা হলে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ দেখতে গিয়েছিলেন ২৭ বছর বয়সী ওই যুবক। সেখানে সামনের আসনে পা রাখাকে কেন্দ্র করে অপর এক ব্যক্তির সঙ্গে তর্কে জড়ান তিনি। সামান্য এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় তুমুল ঝগড়া। তারপরই সিনেমা হল ছেড়ে বেরিয়ে যায় আক্রমণকারী। কিন্তু কিছুক্ষণ পরই যে সেটি মর্মান্তিক রূপ নেবে তা ঘুণাক্ষরেও কেউ টের পায়নি।

সিনেমা হল ছাড়ার কিছুক্ষণ পরই পুনরায় সেখানে ফিরে আসে আক্রমণকারী। আচমকাই পিস্তল বের করে বসন্তের দিকে তাক করে গুলি চালায় সে। বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে মুহূর্তেই সেখান থেকে পালিয়ে যায় আক্রমণকারী।

এদিকে এ ঘটনার সঙ্গে সঙ্গেই যুবককে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তিনি বিপদমুক্ত। স্থানীয় পুলিশ আক্রমণকারীর সন্ধান চালাচ্ছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। ছবিতে ‘রকিং স্টার’ যশ ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। ভারতীয় বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে সিনেমাটি।

Tags: অনন্ত নাগকেজিএফ ২কেজিএফ চ্যাপ্টার টুগুলিবিদ্ধনাসেরপ্রেক্ষাগৃহরাভিনা ট্যান্ডনশ্রীনিধি শেঠিসঞ্জয় দত্ত
Previous Post

মাদ্রিদ যাচ্ছে এমবাপের পরিবার

Next Post

টেস্ট খেলতে বাংলাদেশে আসছেন শ্রীলঙ্কার যারা

Next Post
বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট খেলতে বাংলাদেশে আসছেন শ্রীলঙ্কার যারা

অ্যামির সাদা পোশাকের ক্রিকেটে ফিরছেন, মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদা পোশাকের ক্রিকেটে ফিরছেন আমির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT