চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থায়ী পর্যবেক্ষক দেশ হিসেবে রাশিয়ার পদ স্থগিত করলো ওএএস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 22, এপ্রিল 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়া ও অন্যান্য দেশের পতাকাসহ ওএএসের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকান রাষ্ট্রগুলোর সংগঠন (ওএএস) একটি স্থায়ী পর্যবেক্ষক দেশ হিসেবে দায়িত্ব পালন করা রাশিয়ার পদ বৃহস্পতিবার স্থগিত করেছে। রাশিয়া ইউক্রেন থেকে তাদের সৈন্য প্রত্যাহার ও ‘দেশটির শত্রুতা’ বন্ধ না করা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

এএফপি জানায়, এ আঞ্চলিক ব্লকের নির্বাহী কমিটি স্থায়ী পরিষদ সক্রিয় ৩৪ সদস্যের মধ্যে ২৫ ভোট এমন প্রস্তাবের পক্ষে পড়ায় তারা তা গ্রহণ করে। এ প্রস্তাবের বিপক্ষে কোন ভোট পড়েনি। তবে এক্ষেত্রে আটটি সদস্য দেশ ভোটদানে বিরত ছিল।

এ প্রস্তাবে বলা হয়, ওএএস ‘দ্রুততার সাথে’ রাশিয়ার পর্যবেক্ষকের পদ বাতিল করে। মস্কো ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনের সীমান্ত থেকে তাদের সামরিক বাহিনী ও সরঞ্জামাদি প্রত্যাহার এবং দেশটির সরকারের শত্রুতা বন্ধ করা ও সংলাপ এবং কূটনীতির পথে ফিরে না আসা পর্যন্ত এ পদক্ষেপ কার্যকর থাকবে।’

প্রস্তাবে বলা হয়, মস্কো এসব শর্ত পূরণ করলে এ পদে ফের বহাল হতে পারবে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন বলেন, ‘যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ গ্রহণকে স্বাগত জানাচ্ছে’। তিনি আরো বলেন, ‘ওএএসের আজকের পদক্ষেপ ইউক্রেনকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে।’

ব্লিনকেন বলেন, ‘আমেরিকা সহ অধিকাংশ দেশ রাশিয়ার বিবেকবর্জিত যুদ্ধ বন্ধে, তাদের দেশের সৈন্য প্রত্যাহারে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে ক্রেমলিনের প্রতি আহ্বান জানিয়েছে।’

রাশিয়ার ইউক্রেন আগ্রাসন প্রশ্নে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে ইতোমধ্যে রাশিয়াকে বাদ দেয়া হয়েছে।

Tags: রাশিয়া ইউক্রেন সংকট
Previous Post

দুই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে নিউমার্কেট ব্যবসায়ী সমিতি

Next Post

নিউমার্কেট এলাকায় আবারও জমে উঠেছে কেনাবেচা

Next Post
নিউমার্কেট এলাকায় জমে উঠেছে কেনাবেচা, মানুষজন বাজারে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউমার্কেট এলাকায় আবারও জমে উঠেছে কেনাবেচা

দুইজন প্রেমিক-প্রেমিকা একে অপরের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মনোজ-ফারিয়াকে নিয়ে দীপু হাজরার ‘লাভ জার্নি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT