চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়ি দুর্ঘটনার তিন সপ্তাহ, ট্রমা কাটছে না মালাইকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 অপরাহ্ন 22, এপ্রিল 2022
in বিনোদন
A A
মালাইকা অরোরা সানগ্লাস পরে গাড়ি থেকে বের হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসে শুরুতে মুম্বাইয়ের খোপোলির কাছে হাইওয়ের উপর তিনটি গাড়ির ধাক্কা লেগে গাড়ি দুর্ঘটনায় আহত হন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। সেসময় তিনি হাসপাতালে ভর্তি থাকলে পরবর্তীতে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দুর্ঘটনার ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

মালাইকা স্বীকার করেছেন যে, শারীরিকভাবে তিনি সুস্থ হয়ে উঠলেও মানসিকভাবে তিনি ‘এখনো পুরোপুরি ঠিক হননি।’ ঘটনার জেরে কীভাবে মানসিকভাবে তিনি আঘাত পেয়েছেন, সে নিয়েই মুখ খুলেছেন তিনি।

মিড ডে-কে দেয়া সাক্ষাৎকারে দুর্ঘটনা সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘এমন একটা জিনিস, যেটা আমি মনে করতেও চাই না। আবার আমি ভুলতে পারছি না। শারীরিকভাবে আমি সুস্থ হয়েছি, তবে মানসিকভাবে অনুভব করি আমি এখনো সম্পূর্ণভাবে সুস্থ হইনি। যদি এমন কোন সিনেমা দেখি যেখানে দুর্ঘটনা কিংবা রক্ত দেখানো হচ্ছে, আমার চোখের উপর সেই দুর্ঘটনার চিত্র ভেসে উঠে। যা মনে করেও আমি ভয়ে শিউরে উঠি।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমি হতবাক ছিলাম। দুর্ঘটনায় আমার মাথা ব্যথা করছিল এবং আমি শুধু জানতে চেয়েছিলাম আমি বেঁচে আছি কিনা। খুব বেশি রক্ত ক্ষরণ হয়েছিল। খুব বেশি হৈচৈ হচ্ছিল সেসময়। আমি প্রচণ্ড একটা ঝাঁকুনি অনুভব করেছিলাম এবং হাসপাতালে পৌঁছানো পর্যন্ত বাকিটা ছিল অস্পষ্ট।’

প্রায় দু-সপ্তাহ বিশ্রাম নেওয়ার পর গেল সপ্তাহের শুরুতে আবারও কাজে ফেরেন মালাইকা। শুটিং সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন তিনি। তবে শুটিংয়ে ফিরলেও এখনো ক্লান্ত অনুভব করছেন তিনি।

Tags: গাড়িদুর্ঘটনাদূর্ঘটনাবলিউডমালাইকামালাইকা অরোরা
Previous Post

কমালা হ্যারিস ও জাকারবার্গের ওপর রাশিয়ার ভ্রমণ নিষেধাজ্ঞা

Next Post

বগুড়ায় সজনের ভালো ফলনে লাভবান চাষিরা

Next Post
সজনের গাছের ঝুলন্ত ফলন, চাষিরা লাভবান. Channel i News - চ্যানেল আই নিউজ

বগুড়ায় সজনের ভালো ফলনে লাভবান চাষিরা

বিভিন্ন ডিজাইনের শাড়ি ও লেহেঙ্গা প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশী সারারা, ঘারারা ও লনে ক্রেতার নজর বেশি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT