চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরেন্দ্র মোদির সফরের আগে জম্মুতে পুলিশসহ নিহত ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:03 পূর্বাহ্ন 22, এপ্রিল 2022
in আন্তর্জাতিক
A A
জম্মুতে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষ, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত নিয়ন্ত্রিত জম্মুতে সেনা ছাউনির কাছে কথিত বন্দুকযুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনীর এক সদস্য সহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে চারজন।

দুইদিন পরেই রোববার জম্মু ও কাশ্মীর সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে এ ঘটনা ঘটলো বলে জানায় এনডিটিভি।

জম্মু ও কাশ্মীর পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে দ্য হিন্দুস্তান টাইমস জানায়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোররাতের দিকে, সুঞ্জওয়ানের সেনা ছাউনির কাছে জালালাবাদে যৌথ অভিযান শুরু করে পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ এবং সামরিক বাহিনী। রাত ৩ টা ৪৫ মিনিট নাগাদ একটি বাড়ি থেকে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পরে পালটা জবাব দেন জওয়ানরা।

জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং এনডিটিভিকে বলেন, সুঞ্জওয়ান এনকাউন্টারে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। সুঞ্জওয়ানে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা একটি বড় হামলার পরিকল্পনা করছিল। লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ ক্ষয়ক্ষতি করা।

হামলায় সিআইএসএফ(দ্যা সেন্ট্রাল ইন্ড্রাসট্রিয়াল সিকিউরিটি ফোর্স)’র এক অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টরের মৃত্যু হয়েছে। আহতদের জম্মুতে একটি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও অভিযান চলছে। তারা পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

তারইমধ্যে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সুঞ্জওয়ানের সেনা ছাউনির কাছে সিআইএসএফের একটি বাসের উপর জঙ্গি হামলা চালানো হয়। তারপরই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তা বাহিনীর। সেই ঘটনায় আধা-সামরিক বাহিনীর এক জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ন’জন। তবে সেই বিষয়ে আপাতত সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।

Tags: কাশ্মীরজম্মুভারত
Previous Post

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পেলে

Next Post

নোয়াখালীতে বিদ্যুতের তারে জড়িয়ে মা ও শিশুর মৃত্যু

Next Post
নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের মানচিত্র, বিদ্যুতের তারে জড়িয়ে মা ও শিশুর মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে বিদ্যুতের তারে জড়িয়ে মা ও শিশুর মৃত্যু

কমালা হ্যারিস ও মার্ক জাকারবার্গের ছবি, দুইজনের মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কমালা হ্যারিস ও জাকারবার্গের ওপর রাশিয়ার ভ্রমণ নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT