চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চালু হচ্ছে ৮০০ সিটের নতুন মাল্টিপ্লেক্স, চলবে শাকিবের ‘গলুই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 17, এপ্রিল 2022
in বিনোদন
A A
বাংলাদেশের জলক্রীড়া প্রতিযোগিতা, ক্রীড়াবিদরা প্যাডেল চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী শহরে চালু হচ্ছে নতুন সিনে থিয়েটার। পুরান ঢাকার বুড়িগঙ্গার তীরে ৪ স্ক্রিনের ৮০০ সিটের সুবিশাল মাল্টিপ্লেক্স চালু হতে যাচ্ছে আসন্ন ঈদুল ফিতরে। ঈদে শাকিব খান অভিনীত ছবি ‘গলুই’ দিয়ে শুরু হচ্ছে এই আধুনিক মাল্টিপ্লেক্সের নতুন পথচলা।

ঈদের মতো উৎসবে মাল্টিপ্লেক্সেটি চালু হওয়ার ব্যাপারে চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেন, একের পর সিনেমা হল বন্ধের যে হিড়িক, সেই ঘোর অমানিশা কাটিয়ে কেরানীগঞ্জে চালু হতে যাওয়া ‘জয়-লায়ন সিনেমাস’ অবশ্যই আশা জাগানিয়া খবর।

 ‘জয়-লায়ন সিনেমাস’ নির্মাণে একাংশে জড়িত বঙ্গ। প্রতিষ্ঠানটির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান জানান, সেখানকার শপিং মলের সঙ্গে মাল্টিপ্লেক্সটি চালু হচ্ছে। আরও আগেই প্রস্তুত হয়ে থাকলেও করোনার কারণে এতদিন চালু হয়নি। সেখানে ফুডকোর্ট, শপিংয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে আধুনিক সিনে থিয়েটার ‘জয়-লায়ন সিনেমাস’।

এদিকে, ঈদে বাংলাদেশের সফল চিত্রতারকা শাকিবের ‘গলুই’-এর মাধ্যমে ‘জয়-লায়ন সিনেমাস’ চালু হওয়ার খবর চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন দায়িত্বে থাকা জেনারেল ম্যানেজার (জিএম) বায়জিদ হাসান শাওন। তিনি বলেন, ঈদে একটি স্ক্রিনে ‘গলুই’ চলবে। দর্শকদের চাহিদা বাড়লে স্ক্রিন সংখ্যা বাড়াবো। অন্যান্য স্ক্রিনে হলিউডের ছবি (থ্রি ডি) চলবে।

‘দেশের ছবি হিসেবে মুক্তি পেতে যাওয়া অন্য ছবিগুলোর অথোরিটির সঙ্গে এখনও আমাদের যোগাযোগ হয়নি। শুধুমাত্র ‘গলুই’ নিশ্চিত হয়েছে। এ ব্যাপারে পরিচালক এস এ অলিকের সঙ্গে শনিবার চুক্তি স্বাক্ষরও হয়েছে।’

আবহমান গ্রাম বাংলার কৃষ্টি-কালচার, বিলীন হতে যাওয়া নৌকা বাইচ ও সত্তর-আশির দর্শকের রোম্যান্টিক প্রেম প্রেক্ষাপট নিয়ে সম্পূর্ণ মৌলিক গল্পের ছবি ‘গলুই’-এর পরিচালক এস এ হক অলিক বলেন, ‘জয়-লায়ন সিনেমাস’-এর স্ক্রিনে প্রথম গলুই-এর ট্রেলার চালানো হয়েছে। ঈদের দিন থেকে দৈনিক চারটি করে গলুইয়ের শো চালানো হবে।

জনসমাগমে অভিমানী গৃহবধূর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি বলেন, ঘুরে দেখলাম দেশের বোধহয় এতো বড় স্ক্রিন আর কোথাও নেই। আশা রাখবো দর্শক আনন্দের সঙ্গে এখানে ‘গলুই’ উপভোগ করবেন। যোগ করে ‘হৃদয়ের কথা’ ছবির এই পরিচালক বলেন, ঢাকার স্টার সিনেপ্লেক্সের সবগুলো ব্রাঞ্চে ‘গলুই’ চলবে।

গেল অক্টোবরে নির্মাণের শুরু থেকে আলোচনায় থাকা ছবি ‘গলুই’ নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রত্যাশাও আকাশচুম্বী! শাকিব খান নিজেও মনে করেন, ঈদে গলুই-তে মেতে থাকবেন দর্শক। তাই ঈদের সময় শুধু একা নয়, দর্শকের পরিবার নিয়ে সিনেমা হলে গিয়ে ‘গলুই’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন চারাবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নায়ক শাকিব খান।

সরকারি অনুদান ও খোরশেদ আলম খসরুর যৌথ প্রযোজনায় গলুই-তে শাকিব খানের বিপরীতে আছেন পূজা চেরী। আরও আছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ। ছবির গানগুলো করেছেন কুমার বিশ্বজিৎ, হাবিব, এস আই টুটুল প্রমুখ।

Tags: ঈদের সিনেমাএস আই টুটুলএস এ হক অলিককুমার বিশ্বজিৎগলুইপূজা চেরীলিড বিনোদনশাকিব খানহাবিব
Previous Post

বঙ্গবন্ধুর পর শেখ হাসিনা উন্নয়নের রূপকার: আইনমন্ত্রী

Next Post

ঐতিহাসিক মুজিবনগর দিবস বিভিন্ন কর্মসূচিতে পালন

Next Post
মুজিবনগর দিবসের স্মৃতি, তিনজন ব্যক্তি ছবি, একজন বসে, দুইজন দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক মুজিবনগর দিবস বিভিন্ন কর্মসূচিতে পালন

নৌযাত্রার জন্য লঞ্চে আগাম টিকিট বিক্রি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদযাত্রা: লঞ্চেও চলছে আগাম টিকিট বিক্রি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT