আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার পর ১৯৭১ সালে সারা দেশ যখন রণাঙ্গন, তখন মুক্তাঞ্চল কুষ্টিয়ার বৈদ্যনাথতলায় গঠিত হয় বাংলাদেশের সরকার।
১৭ এপ্রিল ওই সরকার শপথ নেয়, শপথ নেওয়ার জায়গাটির নাম হয় মুজিবনগর।








