চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যস্ত রাস্তায় ‘শান’ এর প্রচারণা, ইফতার বিতরণে নায়ক সিয়াম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 16, এপ্রিল 2022
in বিনোদন
A A
শান এর প্রচারণা ও ইফতার বিতরণে যুবক ও পুলিশ সদস্যের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত এম রাহিমের বহুল কাঙ্খিত ছবি ‘শান’। অ্যাকশান ঘরানার এই ছবিটির মুক্তি ঘিরে অভিনব প্রচারণায় ব্যস্ত রয়েছে পুরো টিম। তারই ধারাবাহিকতায় এবার ব্যস্ত রাস্তায় দেখা গেলো চিত্রনায়ক সিয়াম আহমেদকে।

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ব্যস্ত এলাকাগুলোতে দেখা গেছে ‘শান’ টিমকে। কারওয়ান বাজার ট্রাফিক মোড় থেকে শুরু করে তেজগাঁও এলাকার বিভিন্ন ট্রাফিক মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ইফতার বিতরণ করেছেন নায়ক সিয়াম।

ইফতার বিতরণের ফাঁকে ‘পোড়ামন ২’ এর এই চিত্রনায়ক কথা বলছেন পুলিশ সদস্য ও ব্যস্ত রাস্তায় উৎসুক জনতার সঙ্গে। মানুষের কানে পৌঁছে দিচ্ছেন ঈদে ‘শান’ মুক্তির খবরও!

‘শান’ এর পক্ষ থেকে ইফতার বিতরণের পরিকল্পনা নিয়ে সিয়াম বলেন, প্রতিদিন ট্রাফিক ভাইয়েরা যেভাবে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন, তারই একটা রিওয়ার্ডস হিসেবে এই ইফতারের ব্যবস্থা করেছে ‘শান’ টিম।

সফেদ পায়জামা-পাঞ্জাবী আর মুখে মাস্ক থাকায় কোনোভাবেই চেনার উপায় নেই চিত্রনায়ক সিয়ামকে। তবুও তাকে ঘিরে সব জায়গায়তেই দেখা গেছে বেশ জটলা। আর এমন অভিনব কায়দায় সিনেমার প্রচারণার কৌশলকে অনেকেই বাহবা দিচ্ছেন!

পুলিশি অ্যাকশন থ্রিলার গল্প হওয়ায় ছবিটির শুটিং শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিলো ‘শান’। এরপর পোস্টার ও গান প্রকাশের মধ্য দিয়ে সেই আগ্রহে বাড়তি হাওয়া লাগে। ছবিটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।

ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান ও এম আতিকুর রহমান। ছবিতে সিয়ামের বিপরীতে আছেন পূজা চেরী। এছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকেই।

Tags: অভিনয়অরুণা বিশ্বাসইফতারচম্পাডনতাসকিন রহমাননাদের চৌধুরীনায়কমিশা সওদাগরলিড বিনোদনসিনেমাসিয়ামসৈয়দ হাসান ইমাম
Previous Post

অনন্য এক রেকর্ড গড়লেন মরিনহো

Next Post

আলোকিত স্থাপনা: ইস্তিকলাল মসজিদ, জাকার্তা

Next Post
ইস্তিকলাল মসজিদ জাকার্তা, আলোকিত স্থাপনা, রাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকিত স্থাপনা: ইস্তিকলাল মসজিদ, জাকার্তা

Bangladeshi health worker administering COVID-19 vaccine to elderly man. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু নেই, শনাক্ত দ্বিগুণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT