দু’মাস ধরে ঢাকা ওয়াসার পানি পাচ্ছেন না রাজধানীর পশ্চিম যাত্রাবাড়ির বাসিন্দারা। বাধ্য হয়ে ওয়াসার পাম্প থেকেই পানি কিনছেন তারা। আবার প্রতিমাসে পানির বিলও গুণছেন। দীর্ঘদিন ধরে ওয়াসার সরবরাহ লাইন মেরামতের কাজ চললেও এলাকাবাসীর দুর্ভোগ না কমে বরং দিন দিনই বাড়ছে।








