চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার লিগের ম্যাচ সরাসরি সম্প্রচার দুই চ্যানেলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 16, এপ্রিল 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা জয় উদযাপন করছে, মাঠে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শীর্ষ ছয় দলের লড়াই শুরু হবে আগামী সোমবার। মিরপুরের ম্যাচগুলো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন লিগের আয়োজক-ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান সালাহ উদ্দিন চৌধুরী।

শনিবার মিরপুরে সিসিডিএম’র সভা শেষে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘সুপার লিগ শুরু হচ্ছে ১৮ তারিখ থেকে। পাশাপাশি রেলিগেশন লিগও চলবে। ১৮, ২১ ও ২৪ এপ্রিল সুপার লিগ ও রেলিগেশন চলবে। এর পর  ২৬ ও ২৮ তারিখ সুপার লিগ শেষ হবে। আজ সভায় এটি সিদ্ধান্ত হয়েছে।’

‘সুপার লিগের ম্যাচগুলো আমরা সম্প্রচারের সিদ্ধান্তে এসেছি।  প্রতিদিন তিনটি করে ম্যাচ, প্রতিটি ম্যাচই সম্প্রচার করা হবে। মিরপুরের খেলাগুলো টিভিতে লাইভ যাবে, বিকেএসপির দুটি ম্যাচ ডিজিটাল প্ল্যাটফর্মে লাইভ হবে।’

সালাহ উদ্দিন চৌধুরী আরও জানান, টি-স্পোর্টস ও গাজী টিভিতে দেখা যাবে সুপার লিগের ম্যাচ। রাখা হচ্ছে রিজার্ভ ডে। বৃষ্টির কারণে নির্ধারিত দিনে খেলার ফলাফল না হলে পর দিন (রিজার্ভ ডে) খেলা হবে।

১১ দলের আসরে সুপার লিগে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব (১৮ পয়েন্ট), ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী (১৪ পয়েন্ট), লিজেন্ডস অব রূপগঞ্জ (১৪ পয়েন্ট), প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (১২ পয়েন্ট), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (১০ পয়েন্ট), গাজী গ্রুপ ক্রিকেটার্স (১০ পয়েন্ট)।

সমান ১০ পয়েন্ট নিয়ে এবার সুপার লিগে উঠতে পারেনি মোহামেডান। ঐতিহ্যবাহী ক্লাবটি রান রেটে পিছিয়ে থাকায় ছিটকে যায় লিগ থেকে।

Tags: ডিপিএল-২০২২লিড স্পোর্টসসুপার লিগ
Previous Post

আলোকিত স্থাপনা: ইবনে তুলুন মসজিদ, মিশর

Next Post

দু’মাস ধরে পানি পাচ্ছেন না পশ্চিম যাত্রাবাড়ির বাসিন্দারা

Next Post
পশ্চিম যাত্রাবাড়ির বাসিন্দাদের পানির সমস্যা, পাম্প ও পাইপলাইন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দু’মাস ধরে পানি পাচ্ছেন না পশ্চিম যাত্রাবাড়ির বাসিন্দারা

Bangladesh cricket players in blue jerseys at a press event. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিক-মিরাজকে নিয়ে শক্তি বাড়ালো শেখ জামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT