চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেকার অপূর্বের যত অঘটন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:52 অপরাহ্ন 10, এপ্রিল 2022
in বিনোদন
A A
অপুর্বের অঘটনের ছবি, বেকার অপূর্বের বিভিন্ন মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বেকার অপূর্ব। সেটাও সমস্যা নয়। তাকে নিয়ে মূল সমস্যা, তিনি যেখানেই যান যেটাই করেন- একটা না একটা অঘটন ঘটান। সে কারণেই, তার নাম হয়ে ওঠে অঘটনঘটনপটিয়সী!

এমন একটি আবহ নিয়ে মজার নাটক নির্মাণ করলেন শিহাব শাহীন। নাম ‘অঘটন’। সিএমভি’র ব্যানারে সদ্য নির্মিত এই নাটকে জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর।

অপূর্ব জানান, এতে তিনি অভিনয় করেছেন চাকরি প্রত্যাশী বেকার যুবক তুষারের চরিত্রে। সমস্যা একটাই পথে-ঘাটে তো বটেই চাকরির ইন্টারভিউ বোর্ডে গিয়েও ঘটান নানা অঘটন।

যেমন ইন্টারভিউ বোর্ডের ওয়েটিং রুমে আরও কয়েকজনের সঙ্গে তুষার বসে আছেন। দুশ্চিন্তায় হাতের নখ কামড়াতে কামড়াতে পাশের জন ‘ওহ’ বলে চিৎকার করে উঠলো। তুষার তাকিয়ে দেখেন, পাশের ছেলেটির পায়ের ওপর পাড়া দিয়ে তিনি বসে আছেন!

এমনই এক অঘটনঘটনপটিয়সী বোকাসোকা চরিত্রের বিপরীতে স্মার্ট ও বুদ্ধিমতী প্রেমিকা সাবিলা নূরকে পেয়ে যান অপূর্ব।

নির্মাতা জানান, এই প্রেমিকার সঙ্গে অপূর্বর পরিচয় হয় বাজে ঘটনার মধ্যদিয়ে। ভাইবা পরীক্ষার জন্য শুভ্র পোশাক পরে ক্লাসে যাচ্ছেন সাবিলা নূর। পাশ দিয়ে বাইকে চেপে বাসায় ফিরছিলেন অপূর্ব। সড়কে জমে থাকা পানির ওপর দিয়ে এমনভাবে বাইক চালালেন- সাবিলার পুরো পোশাক কাদায় ভরে গেল!

এমনই ঘটনাবহুল মজার সব ঘটনা দিয়ে সাজানো হয়েছেন ‘অঘটন’ নাটকটি। এটি রচনা করেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, এবারের ঈদ আয়োজনে ‘অঘটন’ নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

Tags: জিয়াউল ফারুক অপূর্বশিহাব শাহীনসাবিলা নূর
Previous Post

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Next Post

ফ্লাডলাইট জ্বালিয়ে খেলা শুরু

Next Post
ক্রিকেটাররা ফ্লাডলাইটের নিচে মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্লাডলাইট জ্বালিয়ে খেলা শুরু

দেব ও রুক্মিণী বিবাহের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রুক্মিণীকে বিয়ে করার ঘোষণা দিলেন দেব!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT