চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাগ্য নির্ধারণী দিনে ইমরানের হাতে কোন বল?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:31 পূর্বাহ্ন 09, এপ্রিল 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Pakistani flag with a man in traditional attire at a formal event. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হবে আজ শনিবার। দেশটির সুপ্রিম কোর্ট ডেপুটি স্পিকারের পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেওয়ার পর এই অনাস্থা ভোট।

শুক্রবার পাকিস্তানের বিরোধীদলগুলো ডেপুটি স্পিকার কাসিম খান সুরির বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব এনেছে।

এদিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়েছেন। তবে রায়ে তিনি ব্যথিত।

‘‘আমি চেয়েছিলেন সুপ্রিম কোর্ট অন্ততঃ একবার খতিয়ে দেখুক তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি শক্তির প্রভাব রয়েছে কিনা। আদালত রায় দিতে তড়িঘড়ি করেছে।’’

গত ৩ মার্চ সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক দাবি করে ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

ডেপুটি স্পিকারের ওই সিদ্ধান্তের ঘণ্টাখানেকের মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে জাতীয় পরিষদ ভেঙে দিয়ে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচনের কথা জানান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।

বিরোধীদলগুলো ডেপুটি স্পিকারের সেই সিদ্ধান্তকে অসাংবিধানিক মন্তব্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। পাকিস্তানের প্রধান বিচারপতি  প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল বিষয়টির স্বতঃপ্রণোদিত নোটিশ দিয়েছিলেন।

বৃহস্পতিবার সেই মামলার রায়ে অনাস্থা প্রস্তাব নিয়ে ডেপুটি স্পিকার কাসিম খান ‍সুরির সেই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে পার্লামেন্ট পুনর্বহাল করেন প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ।

এর আগে গত ৮ মার্চ পাকিস্তান জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিল বিরোধীদলগুলো। ওই প্রস্তাবের ওপর পরের ৯ মার্চ ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় পরিষদের এক জন সদস্যের মৃত্যুর কারণে ২৮ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবির ঘোষণা দেন স্পিকার আসাদ কায়সার।

কিন্তু পূর্বনির্ধারিত ২৮ মার্চ জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবটি উত্থাপনের পর ৩১ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবি করেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। তবে ৩১ মার্চ অধিবেশন শুরুর কিছুক্ষণের মধ্যেই আবার তা ৩ মার্চ পর্যন্ত স্থগিত করে দেন তিনি।

৩৪২ সদস্যের জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ইমরান খানকে ১৭২ জনের সমর্থন প্রয়োজন ছিল। তার দল পিটিআইয়ের সদস্য সংখ্যা ১৫৫। তবে দলের কয়েকজন সদস্য এবং জোট শরীকরা ইমরানের পক্ষ ত্যাগ করায় সংখ্যাগরিষ্ঠতা হারাতে হয় তাকে।

Tags: অনাস্থা ভোটইমরান খানপাকিস্তান তেহরিক-ই-ইনসাফপিটিআই
Previous Post

অস্কারে ১০ বছরের জন্য নিষিদ্ধ স্মিথ

Next Post

ইউক্রেনের রেলস্টেশনে হামলায় রাশিয়া দায়ী: বাইডেন

Next Post
উক্রেনের রেলস্টেশনে হামলার পর ধ্বংসপ্রাপ্ত রেলগাড়ির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের রেলস্টেশনে হামলায় রাশিয়া দায়ী: বাইডেন

ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা, ফুটবল প্রশিক্ষক. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল নয়, আজীবন ম্যানসিটির কোচ থাকতে চান গার্দিওলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT