চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ২ জন নিহত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:37 পূর্বাহ্ন 09, এপ্রিল 2022
in কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশপথে পুলিশি চেকপোস্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় ২ জন নিহত হয়েছে।

এরমধ্যে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মইক্কাঘোনা পাহাড়ী এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ ইউনুছ (৪০) নিহত হয়েছে।

অপরদিকে শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় টেকনাফের হোয়াইক্যং চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর দা’য়ের কোপে স্বামী মো. ছৈয়দুর রহমান (৩২) নিহত হয়েছে। এ ঘটনায় স্ত্রী সানজিদা বেগম (২৩)কে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

চকরিয়ার হারবাং ইউনিয়নের গ্রাম পুলিশ মোহাম্মদ শাহেদ জানান, দিল মোহাম্মদের পুত্র মোহাম্মদ ইউনুছের সাথে একই এলাকার নুরনব্বী ও জকিরসহ আরও কয়েকজন মোবাইল ফোনে জুয়া খেলাকে কেন্দ্র করে তর্কাতর্কি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের কিলঘুষিতে মোহাম্মদ ইউনুছ ঘটনাস্থলেই মারা যায়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহতের ঘটনা ঘটে। সন্ধ্যার পর চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পে দ্বায়িত্বরত ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের ছৈয়দুর রহমানের সঙ্গে তার স্ত্রী সানজিদা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে থাকত। শুক্রবার বিকালে ছৈয়দুর রহমান নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে ঘুমন্ত অবস্থায় তাকে স্ত্রী সানজিদা বেগম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তার শোর-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সানজিদা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে ধরে এপিবিএন এর কাছে সোপর্দ করে। আহত ব্যক্তিকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ২ জনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Tags: কক্সবাজারের চকরিয়ারোহিঙ্গা ক্যাম্পে
Previous Post

আইসিডিডিআরবি’তে ৬০ বছরে সবচেয়ে বেশি ডায়রিয়া রোগী ভর্তি

Next Post

অস্কারে ১০ বছরের জন্য নিষিদ্ধ স্মিথ

Next Post
উইল স্মিথের ছবি, নেটফ্লিক্সের কাজ পিছিয়ে দেওয়ার খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারে ১০ বছরের জন্য নিষিদ্ধ স্মিথ

Pakistani flag with a man in traditional attire at a formal event. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাগ্য নির্ধারণী দিনে ইমরানের হাতে কোন বল?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT