চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: চীনে ‘একসঙ্গে ঘুমানো ও চুমু খাওয়া’ নিয়ে নতুন বিধিনিষেধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:59 অপরাহ্ন 07, এপ্রিল 2022
in আন্তর্জাতিক
A A
স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্যানিটাইজেশন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারনের চীনের সাংহাইয়ে নতুন করে কঠোর লকডাউন জারি করা হয়েছে। এ কারণে সেখানকার বাসিন্দাদের জীবনযাপন কঠিন হয়ে গেছে।

একটি ভিডিওতে দেখা যায়, স্বাস্থ্যসেবা কর্মীরা সেখানকার একটি হাউজিং সোসাইটির বাসিন্দাদের উদ্দেশে বলেন, আজ রাত থেকে দম্পতিদের আলাদাভাবে ঘুমানো উচিত, চুম্বন করা উচিত নয়, আলিঙ্গনের অনুমতি নেই এবং আলাদাভাবে খাওয়া-দাওয়া করুন।

নগরীর স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে কুকুরকে হাঁটানোর মতো দৈনন্দিন কাজ কীভাবে করছেন তা তুলে ধরছেন।

চীনের সাংহাই বর্তমান করোনা প্রাদুর্ভাবের হটস্পট। যদিও গত কয়েক দিনে দৈনিক সংক্রমণের সংখ্যা কমেছে, তবুও অন্যান্য দেশের তুলনায় তা উল্লেখযোগ্যভাবে বেশি। এই শহরের ২ কোটি ৬০ লাখ বাসিন্দাদের বাড়িতে থাকতে বলা হয়েছে।

টুইটারে সাংহাইয়ের বাসিন্দাদের টুইট করা ভিডিওতে দেখা যায়, শহরটির বাসিন্দারা খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর সরবরাহ ঘাটতির প্রতিবাদে বেলকনিতে দাঁড়িয়ে গান গেয়ে প্রতিবাদ করার সময় ড্রোনের মাধ্যমে বাসিন্দাদের সর্তক করা হচ্ছে। কোভিড-১৯ বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি নিজেদের ইচ্ছা সংবরণের আহ্বান জানানো হয়।

এক সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যায়, চার পায়ের রোবটগুলি সাংহাইয়ের রাস্তায় টহল দিচ্ছে এবং স্বাস্থ্যবিধি ঘোষণা করছে।

অন্যদিকে কোভিড নিষেধাজ্ঞার কারণে খাদ্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ নিয়ে বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। নগর প্রশাসন সমস্যার কথা স্বীকার করেছে এবং পরিস্থিতির উন্নতির অঙ্গীকার করছেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংহাইয়ের ভাইস মেয়র চেন টং বলেছেন, সাংহাইতে চাল এবং মাংসের মতো প্রধান খাবারের পর্যাপ্ত মজুদ রয়েছে, তবে মহামারী নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে বিতরণে সমস্যা দেখা দিয়েছে।

Tags: করোনাভাইরাসচীন
Previous Post

ইফতারের বাজার করতে গিয়ে প্রতিপক্ষের হাতে যুবক খুন

Next Post

পাকিস্তানের পার্লামেন্ট পুনর্বহালের রায়, শনিবার অনাস্থা ভোট

Next Post
পাকিস্তানের সুপ্রিম কোর্টের সামনে এক ব্যক্তি, পাকিস্তান সিলেটের সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের পার্লামেন্ট পুনর্বহালের রায়, শনিবার অনাস্থা ভোট

জাতিসংঘ মানবাধিকার পরিষদে রাশিয়ার বরখাস্তের ভোট গণনা দেখানো হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে রাশিয়াকে বরখাস্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT