চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বেচ্ছায় নয়, উগ্রবাদী স্বামীদের চাপের মুখে জঙ্গি হচ্ছে নারীরা’

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
4:55 অপরাহ্ন 27, ডিসেম্বর 2016
in বাংলাদেশ
A A

ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, স্বেচ্ছায় নয়, উগ্রবাদী স্বামীদের চাপের মুখে জঙ্গি হচ্ছে নারীরা।

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানা থেকে আত্মসমর্পণ করা মেজর জাহিদের স্ত্রী জেবুনেচ্ছা শীলা, জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণার রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে জানিয়ে মঙ্গলবার এ বিষয়ে কথা বলে তিনি।

পুলিশের বিশেষ দুই ইউনিট সিটিটিসি ও সোয়াতের বিশেষ অভিযান রিপল টুয়েন্টি ফোরে দুই সন্তানসহ আত্মসমর্পণ করে উগ্রবাদী দুই জঙ্গির স্ত্রী। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে সাত দিনের রিমান্ডে এনে মিন্টো রোডের সিটিটিসি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের।

নতুন রূপে গড়ে ওঠা জঙ্গিদের নেটওয়ার্ক জানতে তাদের জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা।

অপারেশন রিপল টুয়েন্টি ফোরে শরীরে গ্রেনেড বেঁধে আত্মহত্যা করে এক নারী জঙ্গি। তার ব্যাপারেও বিস্তারিত জানার চেষ্টা চলছে।

মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা মূসাকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে। তাকে গ্রেফতার করা গেলে জঙ্গি নেটওয়ার্কের অনেক কিছুই গোয়েন্দাদের কাছে পরিস্কার হবে জানিয়েছেন সিটিটিসি প্রধান।

গত শনিবার ভোরে সিটিটিসি ও সোয়াট সদস্যরা অভিযান চালায়। ওই সময় ভবনের ভেতরে থাকা একজন নারী জঙ্গি তার কোমরে থাকা গ্রেনেডের বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় তার সঙ্গে থাকা সাবিনা (৪) নামে এক শিশু আহত হয়। নিজের পিস্তলের গুলিতে নিহত হয় আরেক যুবক।

পুলিশের দাবি, নিহত দুই ব্যক্তির মধ্যে একজন পলাতক জঙ্গি সুমনের স্ত্রী তিশা। আরেকজন অাজিমপুরের নিহত জঙ্গি তানভীর কাদেরীর ছেলে।

এরমধ্যে জঙ্গি তিশা নিজের গায়ে বেঁধে রাখা গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করে। আর তানভীর কাদেরীর ছেলে নিজের পিস্তল দিয়ে নিজেকে গুলি করে।

সেখারে অভিযানের এক পর্যায়ে জঙ্গি আস্তানা থেকে নিহত জঙ্গি অবসরপ্রাপ্ত মেজর জাহিদের স্ত্রী জেবুনেচ্ছা শীলা, জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা ও তাদের দুই সন্তান বের হয়ে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

https://www.youtube.com/watch?v=Qx2GjWsjq04

Tags: আশকোনা জঙ্গি আস্তানাজঙ্গি
Previous Post

বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টির উৎপাত

Next Post

বিপথগামী শিক্ষকদেরকেও নজরদারিতে আনতে বললেন শিক্ষামন্ত্রী

Next Post

বিপথগামী শিক্ষকদেরকেও নজরদারিতে আনতে বললেন শিক্ষামন্ত্রী

ডিএসই সূচক ৫ হাজার ছাড়ানো ‘ইতিবাচক ইঙ্গিত’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT