চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকের ভেতর আরেক নাটক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:08 অপরাহ্ন 07, এপ্রিল 2022
in বিনোদন
A A
দুই অভিনেতা নাটকের দৃশ্যে, একজন চুল আঁচড়াচ্ছেন, অন্যজন ভাবুক।. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা হিসেবে জিয়াউল ফারুক অপূর্বর সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। শুধু আরবান রোমান্টিক হিরো হিসেবে নন, গেল ক’বছরে তিনি নিজেকে প্রমাণ করেছেন ভার্সেটাইল চরিত্রে।

তবে এবারের ঈদে এই অভিনেতা সত্যি সত্যি অভিনেতা হিসেবে একটি বিশেষ পরীক্ষায় সামিল হতে যাচ্ছেন। অভিনেতা হিসেবে তিনি কতোটা সফল হয়েছেন, সেটি জানার জন্য দেখতে হবে পুরো আয়োজনটি। যাতে যুক্ত আছেন দেশের আরেক অসামান্য অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও!

ঈদ উপলক্ষে এ দু’জনকে নিয়ে সম্প্রতি বিশেষ এই আয়োজনটি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। রাজীব আহমেদের রচনায় সেটি পরিচালনা করেছেন রুবেল হাসান। আর বিশেষ এই নাটকটির নাম ‘মিস্টার অভিনেতা’।

সদ্য শুটিং শেষ হওয়া বিশেষ এই নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান জানান, রাস্তায় প্রচণ্ড মারামারির মধ্যে পড়ে যায় মিশাক। দৌড়ে একটা বাসার দরজায় কড়া নেড়ে আশ্রয় চাইতে থাকে। দরজা খুলে বাসার ভদ্র মহিলা আশ্রয় দিতে রাজি হলেও তার মেয়ে মিলি ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। মাথায় ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে যায় মিশাক। জ্ঞান ফিরে দেখে স্মৃতিশক্তি হারিয়েছে সে! অবশেষে আশ্রয় জোটে মিলিদের বাসাতেই। কিন্তু মিলি চায় না ছেলেটা সেখানে থাকুক।

এখানে মিশাক চরিত্রে অপূর্ব আর মিলি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন।

রুবেল বলেন, ‘গল্পের মজাটা, মিশাক অপরিচিত একটি বাসায় আশ্রয় নিলেন, মিলির হাতে ধাক্কা খেয়ে স্মৃতিশক্তি হারালেন, মিশাকের প্রতি মিলির চরম অবহেলা- এর পুরোটাই পরিকল্পিত ঘটনা। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে মিস্টার অভিনেতা হয়ে ওঠেন অপূর্ব। মানে নাটকের ভেতরেই আরেকটি নাটক হলো এখানে। পুরোটা না দেখলে আসলে বুঝানো যাবে না। যথারীতি দারুণ অভিনয় করেছেন অপূর্ব ভাই ও মেহজাবীন আপু। যে অভিনয় দেখে মনেই হবে না- তারা অভিনয় করছেন!’

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ১৫ রোজার পরই বিশেষ এই নাটকটি উন্মুক্ত করা হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Tags: অপূর্বঈদনাটকমেহজাবীনরাজীব আহমেদরুবেল হাসানলিড বিনোদনসিএমভি
Previous Post

বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন: কাদের

Next Post

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

Next Post
ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষের পর ডুবে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

টেনিস খেলোয়াড় সোঙ্গা ফ্রেঞ্চ ওপেনের পর অবসরে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রেঞ্চ ওপেনের পর অবসরে যাচ্ছেন সোঙ্গা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT