রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদকে হত্যা মামলায় একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং তাহেরের বাসভবনের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীরের মৃত্যূদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগে। অপর দুই আসামির মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডাদেশও বহাল রাখা হয়।
আসামিদের সাজায় সন্তোষ প্রকাশ করে অ্যাটর্নি জেনারেল বলেছেন, এর মাধ্যমে বার্তা যাবে ঘৃন্য অপরাধ করলে সর্বোচ্চ শাস্তি পেতে হবে।








