চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটনি স্পিয়ার্সের ভূয়া মৃত্যুর টুইটে দুঃখিত সনি মিউজিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 অপরাহ্ন 27, ডিসেম্বর 2016
in বিনোদন
A A

জনপ্রিয় পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স দুর্ঘটনায় মারা গেছেন – এমনই এক আঁতকে ওঠার মতো খবর জানিয়েছিল সনি মিউজিক তাদের অফিশিয়াল টুইটার পেজে। এই টুইটের পরই হুলুস্থুল পড়ে যায় পুরো সঙ্গীত জগতে।

একটি টুইট নয়, ব্রিটনির মৃত্যুর ঘটনায় তার আত্মার শান্তি কামনা করে একাধিক টুইটবার্তা পোস্ট করে সনি মিউজিক গ্লোবাল।

তবে পোস্ট হওয়ার কিছুক্ষণ পরই টুইটগুলো সরিয়ে নেয় সনি। কারণ টুইটগুলো ছিল ভুয়া। ব্রিটনি স্পিয়ার্স বহাল তবিয়তে বেঁচে আছেন!

মিউজিক ফার্মটি জানিয়েছে, তাদের গ্লোবাল টুইটার অ্যাকাউন্টটি ‘হ্যাক হয়েছিল’। তবে পরিস্থিতি সামলে নেয়া হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এই অনিচ্ছাকৃত জটিলতার জন্য দুঃখও প্রকাশ করেছে তারা।

সনি এক লিখিত বিবৃতিতে যে কোনো ধরণের বিভ্রান্তি সৃষ্টির কারণে ব্রিটনি স্পিয়ার্স এবং তার ভক্তদের কাছে ক্ষমা চেয়েছে।

৩৫ বছর বয়সী পপ সুপারস্টার ব্রিটনি ওই ভুয়া টুইটের ঘটনায় সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে তিনি ‘সুস্থ এবং ভালো আছেন’ বলে নিশ্চিত করেছেন তার ম্যানেজার।

সাইবার হ্যাকিং গ্রুপ আওয়ারমাইন হ্যাকিংয়ের দায় স্বীকার করেছে। কিছুদিন আগেই এই গ্রুপটি নেটফ্লিক্স ইউএস এবং মারভেল এন্টারটেইনমেন্টের টুইটার অ্যাকাউন্টও হ্যাক করার দাবি করেছিল।

এছাড়াও ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইসহ বেশ কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার সঙ্গে আওয়ারমাইন সংশ্লিষ্ট বলে মনে করা হচ্ছে।

Tags: ব্রিটনি স্পিয়ার্সসনি মিউজিক
Previous Post

সালমান খান: যার কোনো উপমা উপাধি লাগে না

Next Post

নেলসনে পৌঁছেছে ‘টিম-টাইগার্স’

Next Post

নেলসনে পৌঁছেছে ‘টিম-টাইগার্স’

সাইকেল পেল যশোরের ১৬১ স্কুল ছাত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT